বাংলাদেশ

হেলমেট না পরার অভিযোগে ‘সেনাবাহিনীর মারধরে’ যুবকের মৃত্যু

  • 7:18 am - January 30, 2026
  • পঠিত হয়েছে:২৮৩ বার
সেনাবাহিনীর মারধরে যুবকের মৃত্যু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- হেলমেট না পরার অভিযোগকে কেন্দ্র করে সাতক্ষীরার আশাশুনি উপজেলায় সেনাবাহিনীর টহল দলের মারধরে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এই ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশাশুনি উপজেলার কাকবাশিয়া বাজার এলাকায় ঘটনাটি ঘটে। নিহত যুবকের নাম ইসমাইল সানা। তার বয়স ২২ বছর। তিনি কাকবাশিয়া জেলেখালি এলাকার বাসিন্দা এবং মহিরউদ্দীন সানার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসমাইল সানা তার দুই বন্ধুকে নিয়ে একটি মোটরসাইকেলে করে কাকবাশিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। ইসমাইলের মায়ের জন্য ওষুধ কেনার উদ্দেশ্যেই তারা বাজারে যাচ্ছিলেন বলে তার বন্ধুরা জানিয়েছেন। মোটরসাইকেলে তিনজন আরোহী ছিলেন এবং কারও মাথায় হেলমেট ছিল না।

নিহতের সঙ্গে থাকা বন্ধু রাকিব সানা বলেন, বাজারে পৌঁছানোর কিছু আগে একটি সেনাবাহিনীর টহল দলের গাড়ি তাদের থামায়। এ সময় সেনাসদস্যরা মাথায় হেলমেট না থাকা এবং এক মোটরসাইকেলে তিনজন ওঠার বিষয়ে প্রশ্ন তোলেন। কথাবার্তার এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা হঠাৎ করেই তাদের মারধর শুরু করেন বলে অভিযোগ করেন রাকিব।

রাকিবের ভাষ্য অনুযায়ী, এলোপাতাড়ি মারধরের সময় ইসমাইল গুরুতর আঘাত পান। মারধরের এক পর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই ইসমাইলের মৃত্যু হয়। ইসমাইল মারা গেছেন বুঝতে পেরে সেনাবাহিনীর টহল দল দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে তিনি দাবি করেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারাও জানান, সন্ধ্যার দিকে একটি মোটরসাইকেলে করে তিন বন্ধু হেলমেট ছাড়া বাজারে আসছিলেন। বাজারের কাছাকাছি পৌঁছালে সেনাবাহিনীর একটি টহল দলের সামনে পড়েন তারা। সেনাসদস্যরা তাদের গতিরোধ করেন এবং ইসমাইল হোসেনকে মারধর করেন। মারধরের পর ইসমাইল আর উঠতে পারেননি। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এরপর সেনাবাহিনীর সদস্যরা দ্রুত সেখান থেকে চলে যান।

খবর পেয়ে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থলে যায়। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম আহমেদ খান বলেন, ঘটনাস্থলে একজন যুবকের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানানো হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান হিমু বলেন, তিনি মৌখিকভাবে এমন একটি ঘটনার অভিযোগের কথা শুনেছেন। তবে ঠিক কী কারণে এবং কীভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি যাচাই করা হচ্ছে বলে তিনি জানান।

এ বিষয়ে সংশ্লিষ্ট সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট আসেফ আহসান চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনার কথা তার জানা নেই। তিনি বর্তমানে ক্যাম্পের বাইরে অবস্থান করছেন বলেও জানান।

এই ঘটনার পর কাকবাশিয়া বাজারসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত ইসমাইল হোসেনের পরিবার ও স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

 

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au