বিশ্ব

কিউবাকে তেল দিলে শুল্ক, নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প

  • 7:18 pm - January 30, 2026
  • পঠিত হয়েছে:১৯২ বার
মার্কিন প্রসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : এএফপি

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- কিউবায় তেল সরবরাহকারী দেশগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউজ জানিয়েছে, কিউবাকে তেল সরবরাহ করে এমন দেশগুলোর পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের লক্ষ্যে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এই সিদ্ধান্তের মাধ্যমে কিউবার বর্তমান নীতি ও কার্যকলাপের ওপর চাপ সৃষ্টি করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করাই মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এই তথ্য প্রকাশ করেছে।

নির্বাহী আদেশে বলা হয়েছে, যেসব দেশ সরাসরি অথবা পরোক্ষভাবে কিউবায় তেল সরবরাহ করছে, তাদের কাছ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্র বাড়তি শুল্ক আরোপ করবে। এতে করে কিউবার জ্বালানি সরবরাহ ব্যবস্থায় যুক্ত দেশগুলোর ওপর অর্থনৈতিক চাপ তৈরি হবে বলে মনে করছে ওয়াশিংটন।

হোয়াইট হাউজের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে কিউবার যেসব কার্যকলাপকে যুক্তরাষ্ট্র অপরাধমূলক বলে মনে করে, সেগুলোর বিরুদ্ধে কার্যকর চাপ সৃষ্টি করা হবে। একই সঙ্গে কিউবায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা ও বাণিজ্যিক স্বার্থ সুরক্ষিত রাখাও এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। নির্বাহী আদেশে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ক্ষমতা দেওয়া হয়েছে।

এই শুল্ক আরোপের হুমকি এমন এক সময় এলো, যখন কিউবার তেলের প্রধান উৎসগুলো সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে কিউবার সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ ভেনেজুয়েলা ইতোমধ্যে তাদের সরবরাহ অনেকটাই বন্ধ করে দিয়েছে। পাশাপাশি মেক্সিকোও সাময়িকভাবে কিউবায় তেল পাঠানো স্থগিত করেছে। এর ফলে কিউবার জ্বালানি সরবরাহ ব্যবস্থা আগেই চাপে রয়েছে, আর নতুন এই মার্কিন সিদ্ধান্ত সেই চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au