সর্বশেষ

পাকিস্তান সেনাবাহিনীর দাবি

সেনাবাহিনীর অভিযানে বেলুচিস্তানে ৪১ সন্ত্রাসী নিহত

  • 9:57 pm - January 30, 2026
  • পঠিত হয়েছে:১৯৯ বার
পাকিস্তান সেনাবাহিনীর অভিযানে বেলুচিস্তানে ৪১ সন্ত্রাসী নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জানুয়ারি- পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে পৃথক দুটি সামরিক অভিযানে সন্ত্রাসী গোষ্ঠির সঙ্গে তুমুল সংঘর্ষে মোট ৪১ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান সেনাবাহিনী। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) জিও নিউজ এই খবর প্রকাশ করে।

আইএসপিআরের বিবৃতিতে বলা হয়, নিহত সন্ত্রাসীরা ফিতনা আল-খারিজ এবং ফিতনা আল-হিন্দুস্তান নামে পরিচিত  গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল। ২৯ জানুয়ারি নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান দুটি পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় বেলুচিস্তানের হরনাই জেলার উপকণ্ঠে। সেখানে ফিতনা আল-খারিজ গোষ্ঠীর সন্ত্রাসীদের অবস্থানের খবর পেয়ে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করে। অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানায় কার্যকরভাবে আঘাত হানা হয়। এ সময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলি হয়। সংঘর্ষ শেষে ভারত-সমর্থিত ৩০ জন খারিজি সন্ত্রাসী নিহত হয় বলে আইএসপিআর জানায়।

বিবৃতিতে আরও বলা হয়, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়। উদ্ধার করা এসব অস্ত্র ও বিস্ফোরক ঘটনাস্থলেই নিরাপদভাবে ধ্বংস করা হয়েছে।

এরপর একই দিনে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেলুচিস্তানের পাঞ্জগুর জেলায় আরেকটি পৃথক অভিযান চালানো হয়। এই অভিযানে একটি সন্ত্রাসী আস্তানা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় এবং ফিতনা আল-হিন্দুস্তান গোষ্ঠীর সঙ্গে যুক্ত ১১ জন ভারত-সমর্থিত সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়।

আইএসপিআর জানায়, পাঞ্জগুরে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদের পাশাপাশি ২০২৫ সালের ১৫ ডিসেম্বর পাঞ্জগুর এলাকায় সংঘটিত একটি ব্যাংক ডাকাতির লুট করা অর্থ উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর দাবি অনুযায়ী, এসব সন্ত্রাসী অতীতেও একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল।

বিবৃতিতে আরও বলা হয়, হরনাই ও পাঞ্জগুর উভয় এলাকায় এখনো তল্লাশি অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো যৌথভাবে আজম-ই-ইস্তেহকাম ভিশনের আওতায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখবে।

আইএসপিআর আরও উল্লেখ করে, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে আফগানিস্তানের সীমান্তসংলগ্ন খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশ এসব হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে গত ৬ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী জানান, ২০২৫ সালে পাকিস্তানজুড়ে মোট ৭৫ হাজার ১৭৫টি গোয়েন্দাভিত্তিক অভিযান পরিচালিত হয়েছে। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় ১৪ হাজার ৬৫৮টি, বেলুচিস্তানে ৫৮ হাজার ৭৭৮টি এবং দেশের অন্যান্য এলাকায় ১ হাজার ৭৩৯টি অভিযান চালানো হয়।

তিনি আরও জানান, গত বছর পাকিস্তানে মোট ৫ হাজার ৩৯৭টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এর মধ্যে খাইবার পাখতুনখাওয়ায় ৩ হাজার ৮১১টি, বেলুচিস্তানে ১ হাজার ৫৫৭টি এবং দেশের অন্যান্য এলাকায় ২৯টি হামলা হয়েছে। এসব অভিযানে মোট ২ হাজার ৫৯৭ জন সন্ত্রাসী নিহত হয়েছে বলেও দাবি করেন তিনি।

এই শাখার আরও খবর

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

আগে ‘শিবির’, এখন ‘ছাত্রলীগ’: বদলায়নি ট্যাগিংয়ের রাজনীতি

বাংলাদেশের রাজনীতিতে কোনো ব্যক্তিকে রাজনৈতিক দল, সংগঠন বা মতাদর্শের সঙ্গে যুক্ত করে চিহ্নিত করার প্রবণতা দীর্ঘদিনের। সময়ের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার সমীকরণ বদলালেও এই…

দুই মামলায় চিন্ময়ের জামিন হলেও মুক্তি মিলছে না

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী দুই মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। তবে তাঁর বিরুদ্ধে আরও মামলা থাকায় আপাতত কারামুক্তি মিলছে না বলে…

দুর্গোৎসবের আবহে সিডনিতে ‘দশেরা এক্সিবিশন’, এক ছাদের নিচে মিলবে দেশীয় ফ্যাশনের বৈচিত্র্য

শতদল তালুকদার, সিডনি: প্রবাসের মাটিতে বাঙালি ও দক্ষিণ এশীয় সংস্কৃতির ঐতিহ্য, নান্দনিকতা এবং উৎসবের আবহকে আরও বর্ণিল করে তুলতে সিডনির গ্রানভিল সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au