সর্বশেষ

অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে জোকোভিচ

  • 3:15 am - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ৩১ জানুয়ারি-আরেকটি মহাকাব্যিক প্রত্যাবর্তনের গল্প লিখলেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। গভীর রাতে মেলবোর্ন পার্কে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন ইয়ানিক সিনারকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন ৩৮ বছর বয়সী এই টেনিস কিংবদন্তি।

প্রথম তিন সেটের মধ্যে দুটোতেই হেরে যান জোকোভিচ। এরপরও দমে যাননি তিনি। শেষ পর্যন্ত ৩-৬, ৬-৩, ৪-৬, ৬-৪, ৬-৪ ব্যবধানে জয় তুলে নিয়ে টিকিয়ে রাখলেন রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপার স্বপ্ন।

এই জয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসে নতুন অধ্যায়ও যোগ করলেন জোকোভিচ। ওপেন যুগে সবচেয়ে বেশি বয়সে ফাইনালে ওঠা পুরুষ খেলোয়াড় এখন তিনি। এটি তার ক্যারিয়ারের ১১তম অস্ট্রেলিয়ান ওপেন ফাইনাল এবং সব মিলিয়ে ৩৮তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল।

ম্যাচের শুরুটা ছিল সিনারের দখলে। প্রথম সেট দ্রুতই নিজের করে নেন বিশ্ব র‍্যাংকিংয়ে দুই নম্বরে থাকা সিনার। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়িয়ে ম্যাচে সমতা ফেরান জোকোভিচ। তবে তৃতীয় সেটে আবারও এগিয়ে যান সিনার। তখন মনে হচ্ছিল, ডিফেন্ডিং চ্যাম্পিয়নই বুঝি ফাইনালের পথে এগিয়ে যাচ্ছেন।

কিন্তু এখানেই শুরু হয় জোকোভিচের লড়াই। চতুর্থ সেটে আক্রমণাত্মক রিটার্ন আর নিখুঁত সার্ভে ম্যাচ টেনে নেন পঞ্চম সেটে। শেষ সেটে একের পর এক ব্রেক পয়েন্ট বাঁচিয়ে অভিজ্ঞতা আর মানসিক শক্তির পরীক্ষায় জিতে যান সার্বিয়ান কিংবদন্তি।

এই জয়ের মধ্য দিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে আবারও দেখা যাবে পুরোনো দ্বৈরথ। শিরোপা লড়াইয়ে জোকোভিচের সামনে কার্লোস আলকারাজ। একদিকে জোকোভিচের সামনে ইতিহাস এবং সবচেয়ে বেশি বয়সে গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি। অন্যদিকে আলকারাজ চাইবেন সবচেয়ে কম বয়সে ক্যারিয়ার গ্র্যান্ড স্ল্যাম পূর্ণ করতে।

এই শাখার আরও খবর

তুরস্কে সড়ক দুর্ঘটনায় গোলরক্ষক আন্দ্রে ওনানা

তুরস্কে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলরক্ষক আন্দ্রে ওনানা। দুর্ঘটনার পর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে স্বস্তির বিষয় হলো, ক্যামেরুনের এই গোলরক্ষক ও…

আড়াই মাসে পর্যটনকেন্দ্রে ২৫ মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রে গত আড়াই মাসে দুর্ঘটনা, অগ্নিকাণ্ড ও পানিতে ডুবে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রিসোর্টে অগ্নিকাণ্ডে ১০ জন, পানিতে ডুবে ১০…

মোবাইল ছিনিয়ে নিতে বাধা দেওয়ায় অপ্রতিমকে হত্যা: ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে পুলিশ। মোবাইল ফোন…

জর্ডানের চার্চে বন্দুকধারীদের হামলায় নিহত ৭, আহত ৪০

জর্ডানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কারাক প্রদেশের একটি চার্চে শেষকৃত্যানুষ্ঠান চলাকালে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। শুক্রবার (২৩ অক্টোবর)…

অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ

পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…

অস্ট্রেলিয়ায় বন্যার পানিতে ডুবতে থাকা গাড়ি থেকে চালককে বাঁচালেন সাংবাদিক

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে বন্যার পানিতে ডুবে যেতে থাকা একটি গাড়ি থেকে চালককে উদ্ধার করেছেন টেলিভিশন সাংবাদিক উইল মারে ও এক পথচারী। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ঘটে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au