বাংলাদেশ

গণভোটের প্রচারণায় থানার ওসি, সমালোচনা

  • 6:23 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:২৭৯ বার
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা গণভোট প্রসঙ্গে সরাসরি ভোটের পক্ষে মতামত প্রকাশ করছেন। ছবিঃ ভিডিও থেকে নেয়া

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- গণভোটকে কেন্দ্র করে এবার সরাসরি প্রচারণায় জড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে এক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে। দিনাজপুর কোতোয়ালি থানার ওসি নূর নবীর একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় তীব্র আলোচনা ও সমালোচনা।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তা গণভোট প্রসঙ্গে সরাসরি ভোটের পক্ষে মতামত প্রকাশ করছেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, যারা চান দেশ পরিবর্তন হোক এবং আগের মতো পরিস্থিতি আর না থাকুক, তারা হ্যাঁ ভোট দেবেন। আর যারা পরিবর্তন চান না, তারা না ভোট দেবেন। একজন দায়িত্বশীল পুলিশ কর্মকর্তার এমন বক্তব্য গণভোটের ও নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে।

ভিডিওটি প্রকাশের পর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই অভিযোগ করছেন, পুলিশ যেখানে নির্বাচন ও গণভোটে আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরপেক্ষ দায়িত্ব পালনের কথা, সেখানে একজন ওসি প্রকাশ্যে একটি পক্ষের পক্ষে প্রচারণায় নেমেছেন। সমালোচকদের মতে, এটি পুলিশের পেশাগত নিরপেক্ষতার পরিপন্থী। কেউ কেউ আরও বলছেন, শেখ হাসিনার শাসনামলে নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালনের অভিযোগে পুলিশ কর্মকর্তা ও অন্যান্য সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতে এমন আচরণকে তারা ‘এক দেশে দুই নীতি’ হিসেবে দেখছেন।

এই বিতর্কের মধ্যেই গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ভূমিকা স্পষ্ট করে নতুন করে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কমিশন জানিয়েছে, গণভোটে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা হ্যাঁ বা না এর পক্ষে কোনো ধরনের প্রচারণা চালাতে পারবেন না। গণভোটের ফলাফলে প্রভাব ফেলতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে।

এ সংক্রান্ত একটি চিঠি বৃহস্পতিবার দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়েছে নির্বাচন কমিশন। একই সঙ্গে চিঠির অনুলিপি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। এতে আইন ও বিধির বিষয়টি বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ ২০২৫ এর ধারা ২১ এবং গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৮৬ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে তথ্য জানাতে এবং ভোটারদের সচেতনতা বাড়াতে পারেন। তবে তিনি কোনো অবস্থাতেই হ্যাঁ বা না এর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না।

নির্বাচন কমিশন আরও উল্লেখ করেছে, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ নেওয়ার মতো যেকোনো আচরণ গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। আইন অনুযায়ী এ ধরনের কর্মকাণ্ড দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে আইন ও বিধান কঠোরভাবে অনুসরণ করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটকে ঘিরে সরকারের পক্ষ থেকে হ্যাঁ ভোটের পক্ষে প্রচারণা চালানো নিয়ে এরই মধ্যে বিভিন্ন মহলে বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটে একজন থানার ওসির এমন বক্তব্য নতুন করে বিতর্কে ঘি ঢেলেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। নির্বাচন কমিশনের ভাষ্য অনুযায়ী, গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে হলে সরকারি কর্মচারীদের নিরপেক্ষতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এই ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় কি না, সে দিকেও এখন নজর রাখছে সংশ্লিষ্ট মহল।

এই শাখার আরও খবর

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ: জাতিসংঘ

জলবায়ু পরিবর্তন, যুদ্ধ এবং বাণিজ্যিক অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত আগস্টে আন্তর্জাতিক খাদ্যপণ্যের মূল্যসূচক বেড়ে ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে…

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au