অচেতন করে করতেন ধর্ষণ, পরে জন্মনিয়ন্ত্রণ পিল খাওয়াতেন মাদরাসার হুজুর ইউসুফ
পাবনার সদর উপজেলায় মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে আবু ইউসুফ প্রামাণিক নামের এক মাদরাসার হুজুরকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় লোকজন। ওই ছাত্রীর অভিযোগ, এর আগেও তাঁকে…
মেলবোর্ন ১ ফেব্রুয়ারি-শেষ সেটে দুইবার ব্রেক করে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখলেন এলেনা রিবাকিনা। বিশ্বের এক নম্বর আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হলেন জন্মসূত্রে রুশ এই কাজাখস্তানি খেলোয়াড়।
প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন রিবাকিনা। বিশ্বের পাঁচ নম্বর র্যাংকিংধারী ২০২২ সালে উইম্বলডন জিতেছিলেন। ২৬ বছর বয়সী এই খেলোয়াড় তিন বছরেরও বেশি সময় পর ট্রফি ক্যাবিনেটে আরেকটি যোগ করলেন। আর ২০২৩ ও ২০২৪ সালে মেলবোর্ন পার্কে শিরোপা জেতার পর টানা দুটি ফাইনালে হারলেন সাবালেঙ্কা।
ম্যাচের শুরুতে দাপট দেখান রিবাকিনা। ৬-৪ এ প্রথম সেট জেতেন। হাল ছাড়েননি সাবালেঙ্কা। ঘুরে দাঁড়ান এবং ৬-৪ এ দ্বিতীয় সেট জেতেন। ম্যাচ নির্ধারণী তৃতীয় সেটেও ৩-০ তে লিড নিয়ে এগিয়ে যান তিনি। কিন্তু তার বিরুদ্ধে টানা দুটি ব্রেক করে ম্যাচ ঘুরিয়ে দেন রিবাকিনা এবং তৃতীয় সেট জেতেন ৬-৪ এ।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au