পাঁচ মাসে ১,৪৫২ হত্যা মামলা, অপরাধের লাগাম টানতে হিমশিম খাচ্ছে সরকার
মেলবোর্ন, ২২ জুন- খুন, ধর্ষণ, মব সহিংসতা, গণপিটুনি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধের ঘটনা দেশে উদ্বেগজনক হারে বেড়ে চলেছে। প্রতিদিন দেশের কোনো না কোনো স্থানে…
মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরিবর্তে এবার থেকে ভারত ভেনেজুয়েলার তেল কিনবে। স্থানীয় সময় শনিবার (৩১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতোমধ্যেই এ চুক্তি সম্পন্ন হয়েছে।
ট্রাম্প বলেন, “আমরা ইতোমধ্যেই চুক্তি করেছি,” তবে চুক্তির বিস্তারিত তিনি জানাননি। তার আগের ঘোষণা অনুযায়ী, ২০২৫ সালের মার্চে ভেনেজুয়েলার তেল কেনার কারণে ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন তিনি।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ ও কূটনৈতিক প্রভাব ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। গত ৩ জানুয়ারি ট্রাম্প দাবি করেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের ডেল্টা ফোর্স নিয়ন্ত্রণে নিয়েছে। এরপর দেশটির তেল শিল্পের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রের হাতে এসেছে।
বার্তাসংস্থা ব্লুমবার্গ জানায়, জানুয়ারিতে ভেনেজুয়েলা থেকে ১৮টি ট্যাংকারে অপরিশোধিত তেল পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পরিশোধনাগারে। প্রতিদিন প্রায় ২ লাখ ৭৫ হাজার ব্যারেল অপরিশোধিত তেল যুক্তরাষ্ট্রে যাচ্ছে, যা গত বছরের তুলনায় দ্বিগুণ।
এদিকে কূটনৈতিক অঙ্গনে উল্লেখযোগ্য পদক্ষেপ, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত শুক্রবার ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সঙ্গে ফোনালাপ করেন। দুই নেতা উভয় দেশের সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন।
সূত্র: এনডিটিভি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au