সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ
মেলবোর্ন, ২২ জুন- স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার…
মেলবোর্ন,৩ ফেব্রুয়ারি- ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযানে নিজেদের ভূখণ্ড বা আকাশসীমা ব্যবহার করতে দেবে না জর্দান। দেশটির শীর্ষ কূটনীতিক এ বিষয়ে তেহরানকে স্পষ্ট আশ্বাস দিয়েছেন। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে জর্দানের এই অবস্থান আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে।
জর্দানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, সোমবার টেলিফোনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে কথা বলেন জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি। আলাপকালে তিনি বলেন, জর্দান কোনো আঞ্চলিক সংঘাতে যুদ্ধক্ষেত্রে পরিণত হবে না এবং ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানের সূচনাস্থল হিসেবেও ব্যবহৃত হবে না।
সাফাদি আরও জানান, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে যে আলোচনা ও জল্পনা চলছে, তার প্রেক্ষাপটেও জর্দান নিজের অবস্থানে অনড় থাকবে। তিনি বলেন, দেশের নিরাপত্তা ও নাগরিকদের সুরক্ষার প্রশ্নে কোনো আপস করা হবে না। কোনো পক্ষকেই জর্দানের আকাশসীমা লঙ্ঘনের অনুমতি দেওয়া হবে না।
বিবৃতিতে বলা হয়, জর্দান আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা এড়াতে সব পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানাচ্ছে।
বিশ্লেষকদের মতে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে জর্দানের এই অবস্থান দেশটির নিরপেক্ষতা বজায় রাখার কৌশলেরই অংশ। একই সঙ্গে এটি প্রতিবেশী দেশগুলোর কাছে স্পষ্ট বার্তা যে, জর্দান তার ভূখণ্ডকে কোনো সামরিক সংঘর্ষে ব্যবহারের সুযোগ দেবে না।
সুত্রঃ এএফপি
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au