বাংলাদেশ

সাগরে ভাসমান গুদাম বানিয়ে রোজার পণ্যের কৃত্রিম সংকট তৈরি, দুদকের অভিযান

  • 2:11 am - February 03, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
লাইটার জাহাজে পণ্য নিয়ে সাগরের মোহনায় এভাবে ভাসছে সাত শতাধিক জাহাজ

মেলবোর্ন,৩ ফেব্রুয়ারি- রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি ও মূল্যবৃদ্ধির অভিযোগে চট্টগ্রাম বন্দরে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ রয়েছে, কিছু অসাধু আমদানিকারক ইচ্ছাকৃতভাবে পণ্য খালাস বিলম্বিত করে লাইটার জাহাজকে নদী ও সমুদ্রে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছেন, যার ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বাড়ছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুদক জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর একটি এনফোর্সমেন্ট টিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে এই অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন দুদকের সহকারী পরিচালক সাঈদ মোহাম্মদ ইমরান হোসেন।

দুদক জানায়, দীর্ঘদিন ধরে লাইটার জাহাজ থেকে পণ্য খালাস না করে সেগুলোকে বন্দর এলাকার নদী ও সাগরে ভাসমান অবস্থায় রাখা হচ্ছে। এতে একদিকে বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ তৈরি হচ্ছে।

অভিযানকালে এনফোর্সমেন্ট টিম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থিত হয়ে অভিযোগ-সংক্রান্ত বিভিন্ন নথি ও রেকর্ডপত্র সংগ্রহ এবং প্রাথমিক পর্যালোচনা করে। একই সঙ্গে বন্দর ব্যবস্থাপনা ও পণ্য পরিবহন প্রক্রিয়ায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের বক্তব্যও গ্রহণ করা হয়।

দুদক সূত্রে জানা গেছে, চট্টগ্রাম সমুদ্র বন্দর ও আশপাশের এলাকায় পণ্য পরিবহন স্বচ্ছ ও সুশৃঙ্খল করতে লোকাল এজেন্ট ও পণ্যের এজেন্টদের আইনি কাঠামোর আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে নৌপরিবহন অধিদপ্তরের অনাপত্তি সনদ ছাড়া কোনো লোকাল বা পণ্যের এজেন্টকে বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনের কাজে যুক্ত না রাখতে গত বছরের ৯ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষকে একটি অফিসিয়াল চিঠি দেয় নৌপরিবহন অধিদপ্তর।

তবে দুদকের এনফোর্সমেন্ট টিমকে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, ওই নির্দেশনার পরও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখনো নিয়মিতভাবে অনাপত্তি সনদ গ্রহণ করছে না। এই পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা যথাযথ পদক্ষেপ নিয়েছেন কি না, তা যাচাই করতে ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশন), হারবার মাস্টার ও ডেপুটি কনজারভেটর দপ্তরের বক্তব্য নেওয়া হয়েছে।

এ ছাড়া লাইটারেজ জাহাজের নিয়ন্ত্রণ ও তদারকিতে বিদ্যমান অস্পষ্টতা নিয়ে আইন ও বিধির আলোকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

দুদক চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বলেন, অভিযানে সংগৃহীত নথি ও বক্তব্য যাচাই-বাছাই করে দ্রুত সময়ের মধ্যে কমিশনের কাছে একটি বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এই শাখার আরও খবর

টিকটকে পরিচয়, ইমুতে প্রেম, দেখা করতে গিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

শরীয়তপুরের নড়িয়ায় টিকটকের মাধ্যমে পরিচয়ের পর ইমুতে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক কিশোরী ও এক যুবকের। পরে প্রেমের সম্পর্কের সূত্র ধরে দেখা করতে গিয়ে ১৪…

জাতিসংঘে খলিলুর রহমানের দায়িত্ব: মাসে ২০ হাজার ডলার বাড়িভাড়া, দৈনিক ভাতা ৪২০ ডলার

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমানকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ম্যানহাটনে বাসার…

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর

ঢাকার আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল…

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au