বাংলাদেশ

রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান

শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইঙ্গিত

  • 9:41 am - February 07, 2026
  • পঠিত হয়েছে:২৩৩ বার
শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইঙ্গিত? তারেক রহমানের বক্তব্যে নতুন রাজনৈতিক বার্তা

মেলবোর্ন,৭ ফেব্রুয়ারি: রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতিতে অংশ নেওয়ার অধিকার নির্ধারণ করে জনগণের গ্রহণযোগ্যতা। শেখ হাসিনার সন্তানরা ভবিষ্যতে দেশে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যদি জনগণ কাউকে গ্রহণ করে এবং স্বাগত জানায়, তবে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে। তার এই বক্তব্য শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রত্যাবর্তনের ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

“যদি জনগণ কাউকে গ্রহণ করে এবং স্বাগত জানায়, তবে যে কারও রাজনীতি করার অধিকার রয়েছে”

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় অংশ নিতে পারছে না। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর হাসিনা ভারতে আশ্রয় নেন। ঢাকার একটি আদালত গত বছর বিক্ষোভ দমনে ভূমিকার দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। তাঁকে আশ্রয় দেওয়ার নয়াদিল্লির সিদ্ধান্ত বাংলাদেশ–ভারত সম্পর্ককে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অন্তর্ভুক্তি কালীন সরকারের অভিমত।

প্রায় দুই দশক লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। তরুণদের নেতৃত্বে অভ্যুত্থানে দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর তাঁর এই প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে নতুন গতি এনে দেয়। রাজনৈতিক ইতিহাসের ধারাবাহিকতায় শেখ হাসিনা ছিলেন তাঁর মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দীর্ঘদিনের প্রধান প্রতিপক্ষ।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী ইসলামপন্থী দল জামায়াতে ইসলামী। একসময় নিষিদ্ধ থাকা দলটির পুনরুত্থান নির্বাচনী মাঠে সমীকরণ বদলে দিয়েছে। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি–জামায়াত জোট সরকার পরিচালনা করেছিল।

সাম্প্রতিক সময়ে জামায়াত ঐক্য সরকার গঠনের সম্ভাবনার কথা তুললেও তারেক রহমান সে প্রস্তাবে অনীহা প্রকাশ করেন। রয়টার্সকে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল থাকবে কে—এই প্রশ্ন থেকেই যায়। তবে জামায়াত বিরোধী দলে গেলে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিদেশনীতি প্রসঙ্গে ভারত থেকে সরে গিয়ে চীনের দিকে ঝুঁকবেন কি না—এমন প্রশ্নে তারেক রহমান বলেন, বাংলাদেশের প্রায় সাড়ে ১৭ কোটি মানুষের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সক্ষম এমন অংশীদার প্রয়োজন। তিনি বলেন, সরকারে গেলে তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই হবে অগ্রাধিকার। ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ আনতে হবে, যাতে নতুন চাকরি তৈরি হয় এবং মানুষ ভালো জীবনযাপন করতে পারে।

তিনি আরও বলেন, বাংলাদেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষা করে যে দেশ বা অংশীদার জনগণের জন্য কার্যকর প্রস্তাব দেবে, তাদের সঙ্গেই বন্ধুত্ব বজায় রাখা হবে। কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে একতরফা ঝুঁকে পড়ার নীতি গ্রহণ করা হবে না—এমন বার্তাই দিয়েছেন তিনি।

নির্বাচনী অঙ্কে বিএনপি আত্মবিশ্বাসী। দলীয় সূত্রে জানা গেছে, ৩০০ আসনের সংসদে দুই–তৃতীয়াংশের বেশি আসনে জয়ের প্রত্যাশা তাদের। বিএনপি সরাসরি ২৯২টি আসনে প্রার্থী দিয়েছে, বাকি আসনগুলোতে রয়েছে জোট শরিকেরা। যদিও নির্দিষ্ট সংখ্যা বলতে চাননি তারেক রহমান, তিনি বলেছেন সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন বিএনপি পাবে বলে তারা বিশ্বাস করেন।

এই শাখার আরও খবর

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

চার সীমান্ত দিয়ে পুশ–ইন চেষ্টা প্রতিহত করল বিজিবি ও স্থানীয়রা

মেলবোর্ন,০৬জুন-লালমনিরহাট, পঞ্চগড়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৬০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

আইএসআইএস-সম্পর্কিত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে চাঞ্চল্যকর সাক্ষ্য

মেলবোর্ন, ৫ জুন- আইএসআইএস-সম্পর্কিত দাসত্ব ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত নারী জেইনাব আহমদের জামিন শুনানিতে তার চাচা আব্রাহাম আব্বাস সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএসকে ‘অশুভ’ বলে তীব্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au