বিশ্ব

হংকংয়ের গণতন্ত্রপন্থি ধনকুবের জিমি লাইয়ের ২০ বছর কারাদণ্ড

  • 4:28 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:২৪৭ বার

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- বিদেশি শক্তির সঙ্গে যোগসাজশ ও রাষ্ট্রদ্রোহের দায়ে হংকংয়ের প্রখ্যাত গণতন্ত্রপন্থি ধনকুবের ও মিডিয়া উদ্যোক্তা জিমি লাইকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। সোমবার (৯ ফেব্রুয়ারি) হংকং হাইকোর্টের তিন বিচারকের বেঞ্চ এই রায় ঘোষণা করে।

রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন ৭৮ বছর বয়সী জিমি লাই। তিনি দীর্ঘদিন ধরে চীনের কঠোর নিয়ন্ত্রণের বিরুদ্ধে হংকংয়ে গণতন্ত্রপন্থি আন্দোলনের অন্যতম মুখ হিসেবে পরিচিত।

জিমি লাই হংকংয়ের একসময়ের জনপ্রিয় গণতন্ত্রপন্থি দৈনিক অ্যাপল ডেইলি–এর মালিক। চীনের জাতীয় নিরাপত্তা আইনের আওতায় নেওয়া অভিযানের অংশ হিসেবে সম্প্রতি পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ।

আদালত সূত্র জানায়, লাইয়ের বিরুদ্ধে বিদেশি শক্তির সঙ্গে ষড়যন্ত্র করে রাষ্ট্রবিরোধী কার্যক্রম পরিচালনার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী বিষয়বস্তু প্রকাশের ষড়যন্ত্রের অভিযোগেও তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও বিচার চলাকালে জিমি লাই সব অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।

২০২০ সালের ডিসেম্বর থেকে কারাবন্দি থাকা লাই ইতোমধ্যে পাঁচ বছরের বেশি সময় কারাগারে কাটিয়েছেন। গত বছরের ১৫ ডিসেম্বর বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে আনা সব অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করা হয়।

এই মামলাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। সাজা ঘোষণার আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন পশ্চিমা দেশ এবং মানবাধিকার সংগঠনগুলো জিমি লাইয়ের মুক্তির আহ্বান জানায়। অনেক মানবাধিকার সংগঠন এই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং ‘বিচারিক প্রহসন’ বলে আখ্যা দিয়েছে।

জিমি লাই একজন ব্রিটিশ নাগরিক। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার জানিয়েছেন, গত মাসে বেইজিং সফরের সময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে তিনি লাইয়ের বিষয়টি উত্থাপন করেছিলেন। স্টারমার দাবি করেন, আলোচনাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হলেও তিনি উদ্বেগ স্পষ্টভাবে তুলে ধরেছেন। একইভাবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও প্রকাশ্যে লাইয়ের মুক্তির আহ্বান জানিয়েছেন।

এদিকে জিমি লাইয়ের পাশাপাশি অ্যাপল ডেইলির ছয়জন সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তা ও আরও কয়েকজনের বিরুদ্ধেও একই দিনে সাজা ঘোষণার কথা রয়েছে।

বিশ্লেষকদের মতে, এই রায় হংকংয়ে মতপ্রকাশের স্বাধীনতা ও গণমাধ্যমের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আন্তর্জাতিক উদ্বেগ বাড়াবে এবং বেইজিংয়ের জাতীয় নিরাপত্তা আইন প্রয়োগের কঠোরতার আরও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au