বাংলাদেশ

পঞ্চগড়-২ আসন

নির্বাচনী জনসভা শেষে দুই হিন্দু ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

  • 5:38 pm - February 09, 2026
  • পঠিত হয়েছে:২০০ বার
নির্বাচনী জনসভা শেষে দুই হিন্দু ইউপি চেয়ারম্যানের ওপর হামলা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৯ ফেব্রুয়ারি- পঞ্চগড়-২ আসনের দেবীগঞ্জ উপজেলায় নির্বাচনী জনসভা শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। রোববার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের কালীগঞ্জ এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় পাঁচপীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় কুমার রায় এবং বোদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র শীষ গুরুতর আহত হন।

স্থানীয় সূত্র জানায়, ধানের শীষের নির্বাচনী জনসভা শেষে একটি মাইক্রোবাসে করে বাড়ি ফিরছিলেন তারা। এ সময় পরিকল্পিতভাবে একদল দুর্বৃত্ত তাদের বহনকারী গাড়িতে হামলা চালায়। হামলাকারীরা মাইক্রোবাসটি ভাঙচুর করে এবং দুই চেয়ারম্যানকে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন। আহত অজয় কুমার রায় বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিএনপি প্রার্থী ফরহাদ হোসেন আজাদ এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, সনাতনী সম্প্রদায়ের দুই জনপ্রতিনিধির ওপর এই ন্যক্কারজনক হামলা অত্যন্ত দুঃখজনক। তিনি হামলার জন্য জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী ও তাদের কর্মী-সমর্থকদের উগ্র আচরণকে দায়ী করেন। ফরহাদ হোসেন আজাদ বলেন, বিএনপি সৌহার্দ্য ও সম্প্রীতির পরিবেশে নির্বাচন চায় এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসনের কাছে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে জামায়াত সমর্থিত প্রার্থী সফিউল্লাহ সুফি হামলার ঘটনার পর শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, কে এমপি হবেন তা জনগণ ঠিক করবে, সবাইকে শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে হবে।

স্থানীয়দের দাবি, হামলাটি পূর্বপরিকল্পিত এবং নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করতেই এ ঘটনা ঘটানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

এই সন্ত্রাসী হামলার ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ।

এই শাখার আরও খবর

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশিসহ নিহত ৬

মেলবোর্ন, ২২ জুন- মধ্যপ্রাচ্যের দেশ কাতারে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশিসহ ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে দেশটির আল শাহানিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে…

সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ

মেলবোর্ন, ২২ জুন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার…

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

মেলবোর্ন, ২২ জুন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের…

অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চির ‘দৈত্য’ সাসাকে ঘিরে সতর্ক আর্জেন্টিনা

মেলবোর্ন, ২২ জুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে…

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

মেলবোর্ন, ২২ জুন-লেবাননের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির। তিনি…

অস্ট্রেলিয়ার আবাসন বাজারে নিলাম সফলতার হার ৫০ শতাংশের নিচে

মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার আবাসন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার সংকট আরও গভীর হয়েছে। দেশটির প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির নিলাম সফলতার হার (অকশন ক্লিয়ারেন্স রেট)…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au