বাংলাদেশ

নোয়াখালী হাতিয়ায় আবদুল হান্নান মাসুদের স্ত্রী জেদনীর উপর বিএনপির হামলা

  • 3:52 pm - February 12, 2026
  • পঠিত হয়েছে:১৭৩ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১২ ফেব্রুয়ারি- নোয়াখালীর হাতিয়ায় নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলেন।

জেদনী তার ফেসবুক পোস্টে দাবি করেন, তাকে রড দিয়ে আঘাত করা হয়েছে। হামলাকারীরা তার মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ঘটনার ভিডিও ধারণকারী আরেকজনের ফোন ভেঙে ফেলে। তিনি আরও অভিযোগ করেন, তার দেবরকেও কয়েকজন মিলে মারধর করেছে।

পোস্টে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার ভাষ্য, ঘটনার সময় প্রশাসন নিষ্ক্রিয় ছিল।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিএনপির স্থানীয় নেতাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা ও বিস্তারিত জানতে সংশ্লিষ্ট থানার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au