বাংলাদেশ

ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিলেন মা

  • 1:16 am - February 13, 2026
  • পঠিত হয়েছে:১১১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ ফেব্রুয়ারি-  সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে এসে এক নারী ভোটকেন্দ্রেই কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার সকালে বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

সদ্য প্রসূতি আম্বিয়া খাতুন (৩০) উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী। মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে গৃহস্থালির কাজ শেষ করে সন্তানসম্ভবা অবস্থায় ভোট দিতে কেন্দ্রে যান আম্বিয়া খাতুন। নির্ধারিত লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার পর হঠাৎ তীব্র প্রসববেদনা শুরু হয়। উপস্থিত নারী ভোটাররা দ্রুত তাকে কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যান। সেখানেই তিনি একটি কন্যাসন্তানের জন্ম দেন।

ঘটনাটি জানাজানি হলে কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়। অনেকেই এটিকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখছেন। পরে স্বজনেরা এসে প্রসূতি মা ও নবজাতককে বাড়িতে নিয়ে যান বলে জানান উপস্থিতরা।

এই শাখার আরও খবর

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au