বাংলাদেশ

রূপগঞ্জে বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

  • 3:54 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৮২ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি-  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা এলাকায় বিএনপির একটি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার ভোরে উপজেলার রূপগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শিমুলিয়া ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কার্যালয়ের ভেতরে থাকা বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং নবনির্বাচিত সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার ছবি পুড়ে যায়। পাশাপাশি চেয়ার-টেবিল, টেলিভিশন ও অন্যান্য আসবাবপত্রও ভস্মীভূত হয়। স্থানীয় বিএনপি নেতাদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর আনুমানিক সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে এর আগেই কার্যালয়টি সম্পূর্ণ পুড়ে যায়।

রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয় মেনে নিতে না পেরে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন বলেন, জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তবে কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সবজেল হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এই শাখার আরও খবর

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেপ্তার

গাইবান্ধায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পর মামলা…

মদ্যপানের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ, পুলিশের ধাওয়ায় বিচ্ছিন্ন হন দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য তদন্তে তাঁর জীবনের শেষ রাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, উত্তরার একটি…

গার্মেন্টস খাতের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে…

এবার ঢাবির হলে হলে অভিযান, জগন্নাথ থেকে ছাত্রলীগ নেতা অর্ক রায় গ্রেপ্তার

ওটিএন বাংলা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের অবৈধ অবস্থান ঠেকাতে তৎপর হচ্ছে হল প্রশাসন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে…

বুলেটপ্রুফ কাচের আবরণে দাঁড়িয়ে ভক্তদের দেখা দিলেন অমিতাভ

মুম্বাইয়ে নিজের বাড়ি ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে এবার সেই চেনা আয়োজনে যুক্ত হয়েছে বাড়তি…

শ্রমিক অসন্তোষে ৫২৯ কারখানা থেকে শ্রমিকদের বেরিয়ে যাওয়া, কাজে অনুপস্থিত প্রায় ১০ লাখ

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ৫২৯টি কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে গেছেন। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। সবচেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au