বাংলাদেশ

মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত

  • 5:45 am - February 15, 2026
  • পঠিত হয়েছে:২৩২ বার
মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে একজন নিহত। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- রাজশাহীতে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে দুর্বৃত্তের গুলিতে মোস্তফা (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নগরের মতিহার থানার খোঁজাপুর গোরস্থান এলাকায় এ ঘটনা ঘটে। আকস্মিক এ হামলায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিহত মোস্তফা ডাঁশমারী এলাকার তইমুর উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় একটি ময়দার মিলে কর্মচারী হিসেবে কাজ করতেন। পরিবার ও স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো এদিন রাতেও তিনি নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। গোরস্থান সংলগ্ন সড়কে পৌঁছালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করেন। দ্রুত নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এম এ জলিল জানান, হাসপাতালে আনার আগেই মোস্তফার মৃত্যু হয়েছে। তার ডান পায়ে গুলির আঘাত ছিল এবং মাথায় জখমের চিহ্ন পাওয়া গেছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলে একটি তাজা গুলি ও একটি খোসা পড়ে থাকতে দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পুলিশ সেগুলো আলামত হিসেবে জব্দ করেছে। কে বা কারা কেন এই হামলা চালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। স্থানীয়দের দাবি, মোস্তফার কোনো রাজনৈতিক সম্পৃক্ততা ছিল না এবং এলাকায় তার সঙ্গে কারও প্রকাশ্য বিরোধের কথাও জানা নেই।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ–এর মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলা হচ্ছে। নিহতের রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে।

ঘটনার পর খোঁজাপুর ও আশপাশের এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। রাতেই অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত শেষ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেপ্তার

গাইবান্ধায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পর মামলা…

মদ্যপানের পর হেরোইন খুঁজতে টঙ্গীর মাঠে যান তাহসিফ, পুলিশের ধাওয়ায় বিচ্ছিন্ন হন দীপ

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুরহস্য তদন্তে তাঁর জীবনের শেষ রাতের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে। প্রেমিকার সঙ্গে মনোমালিন্য, উত্তরার একটি…

গার্মেন্টস খাতের অস্থিরতায় সীমান্তের ওপার থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

তৈরি পোশাক খাতে চলমান অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে ইন্ধন জোগানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্দোলনের বিভিন্ন পর্যায়ে মুখোশধারীরা ঢুকে…

এবার ঢাবির হলে হলে অভিযান, জগন্নাথ থেকে ছাত্রলীগ নেতা অর্ক রায় গ্রেপ্তার

ওটিএন বাংলা রিপোর্ট : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্রলীগের সাবেক নেতাকর্মীদের অবৈধ অবস্থান ঠেকাতে তৎপর হচ্ছে হল প্রশাসন। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে…

বুলেটপ্রুফ কাচের আবরণে দাঁড়িয়ে ভক্তদের দেখা দিলেন অমিতাভ

মুম্বাইয়ে নিজের বাড়ি ‘জলসা’র সামনে প্রতি রোববার ভক্তদের সঙ্গে দেখা করার দীর্ঘদিনের রীতি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের। তবে এবার সেই চেনা আয়োজনে যুক্ত হয়েছে বাড়তি…

শ্রমিক অসন্তোষে ৫২৯ কারখানা থেকে শ্রমিকদের বেরিয়ে যাওয়া, কাজে অনুপস্থিত প্রায় ১০ লাখ

দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ৫২৯টি কারখানা থেকে শ্রমিকেরা বের হয়ে গেছেন। এসব কারখানার প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক কাজে যোগ দেননি। সবচেয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au