২২ বছর বয়সে না ফেরার দেশে আর্জেন্টাইন ফুটবলার লাউতারো ফাজিওলি
মেলবোর্ন, ২১ জুন- বিশ্বজুড়ে যখন ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মগ্ন ফুটবলপ্রেমীরা, ঠিক তখনই আর্জেন্টিনার ফুটবল অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্ট্রোকের সঙ্গে প্রায় ২০ দিনের…
মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান-কে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
দেশটির সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, প্রয়োজনীয় চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হবে। এর আগে পিটিআই সমর্থকেরা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে আন্দোলন করেন।
সম্প্রতি ইমরান খানের দৃষ্টিশক্তি কমে যাওয়ার বিষয়টি নিয়ে উদ্বেগ তৈরি হয়। তার ঘনিষ্ঠরা অভিযোগ করেন, যথাযথ বিশেষজ্ঞ চিকিৎসা তিনি পাচ্ছিলেন না। সমর্থকদের চাপের মুখে সরকার তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লা তারার জানিয়েছেন, ইমরান খানের চোখের পরীক্ষা বিশেষজ্ঞ চিকিৎসকেরা একটি নির্ধারিত হাসপাতালে করবেন। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন পাকিস্তানের সুপ্রিম কোর্ট-এ জমা দেওয়া হবে বলেও জানান তিনি।
সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধুরী বলেন, কারাবন্দি ইমরানকে মানবাধিকার অনুযায়ী সব সুবিধা দেওয়া হবে এবং চিকিৎসার জন্য তাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au