বাংলাদেশ

নতুন সরকারের শপথে ভারতের প্রতিনিধিত্ব করবেন লোকসভার স্পিকার ওম বিড়লা

  • 10:41 pm - February 15, 2026
  • পঠিত হয়েছে:১৫৬ বার

মেলবোর্ন, ১৫ ফেব্রুয়ারি- বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে আমন্ত্রণ জানানো হলেও পূর্বনির্ধারিত কর্মসূচির কারণে তিনি ঢাকায় আসতে পারছেন না। তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা  অনুষ্ঠানে দেশটির প্রতিনিধিত্ব করবেন।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একই দিনে মুম্বাইয়ে অনুষ্ঠিতব্য ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশগ্রহণ এবং সেখানে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ–এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের সূচি থাকায় মোদীর পক্ষে ঢাকা সফর সম্ভব হচ্ছে না।

আগামী মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে। এই আয়োজনে অংশ নিতে ভারত, পাকিস্তান, চীনসহ আঞ্চলিক ও বন্ধুপ্রতীম ১৩টি দেশের সরকারপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।

ফরাসি প্রেসিডেন্ট মাক্রোঁ আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন ‘এআই ইমপ্যাক্ট সামিট’-এ অংশ নিতে। একই সময়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রও ভারত সফরের কথা রয়েছে।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির বিজয়ের পর শপথ অনুষ্ঠানে মোদীকে আমন্ত্রণ জানানোর বিষয়টি দুই দেশের চলমান কূটনৈতিক টানাপোড়েন কমানোর প্রচেষ্টা হিসেবে দেখছে ভারতীয় সংবাদমাধ্যম।

এরই মধ্যে নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথা প্রকাশ করেছেন। শুক্রবার তারেক রহমানের সঙ্গে ফোনালাপে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং অভিন্ন উন্নয়ন লক্ষ্য এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au