সর্বশেষ

রাজপাল যাদবের দুঃসময়ে ঢাল হলেন বক্সার বিজেন্দর সিং

  • 3:49 am - February 16, 2026
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন, ১৬ ফেব্রুয়ারি- বলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা রাজপাল যাদবের দুঃসময়ে ঢাল হয়ে দাঁড়ালেন ভারতের অলিম্পিক পদকজয়ী বক্সার বিজেন্দর সিং। সোনু সুদের পর এবার বিজেন্দর নিজেই এই অভিনেতাকে তার আগামী চলচ্চিত্রে অভিনয়ের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে তিনি এই ঘোষণা দেন।

রবিবার এক্স-এ দেওয়া এক বার্তায় বিজেন্দর সিং লেখেন, আমি প্রকৃত প্রতিভাকে সম্মান করি। রাজপাল যাদব ভারতীয় সিনেমাকে অনেক কিছু দিয়েছেন। অসংখ্য চরিত্রের মাধ্যমে তিনি আমাদের মুখে হাসি ফুটিয়েছেন। আমি রাজপাল যাদবজিকে আমার আগামী ছবিতে কাজ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। চলচ্চিত্রটি পরিচালনা করছেন সঞ্জু সাইনি। এই কঠিন সময়ে আমরা ওনার পাশে থাকতে চাই।

এই পোস্টটি শেয়ার করে ছবির পরিচালক সঞ্জু সাইনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, রাজপাল স্যারকে আমাদের সেটে পাওয়া হবে ভাগ্যের ব্যাপার। বিজেন্দর ভাইকে ধন্যবাদ। এই সমর্থন শুধু রাজপাল স্যারকেই নয়, আমাদের সিনেমাকেও বড় করবে।

উল্লেখ্য, রাজপাল যাদব বর্তমানে যে আর্থিক ও আইনি জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন, তা নিয়ে বলিউডের অনেক তারকা সরব হয়েছেন। বিজেন্দরের আগে সোনু সুদ, সালমান খান, অজয় দেবগন, গুরমিত চৌধুরী এবং গায়ক মিকা সিং অভিনেতাকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

রাজপাল যাদব বর্তমানে প্রায় ৯ কোটি টাকার চেক বাউন্স-সংক্রান্ত একটি আইনি মামলার সম্মুখীন। এই সংকটের মূলে রয়েছে ২০১২ সালে তার পরিচালিত চলচ্চিত্র ‘আতা পাতা লাপাতা’-র ব্যবসায়িক ব্যর্থতা। সিনেমাটি করতে গিয়ে নেওয়া ঋণের বোঝা সময়ের সঙ্গে বাড়তে বাড়তে পাহাড়সম হয়ে দাঁড়িয়েছে।

জানা গেছে, মোট বকেয়া প্রায় ৯ কোটি টাকা। এর মধ্যে অভিনেতার আইনজীবী ভাস্কর উপাধ্যায়ের দাবি অনুযায়ী, ইতোমধ্যে আড়াই কোটি টাকা পরিশোধ করা হয়েছে। গত ২ ফেব্রুয়ারি আদালত জানায়, অভিনেতাকে সাতটি পৃথক মামলার প্রতিটিতে ১.৩৫ কোটি টাকা করে জমা দিতে হবে।

দিল্লির হাইকোর্ট রাজপাল যাদবের অন্তর্বর্তীকালীন জামিনের আবেদনের শুনানি পিছিয়ে দিয়ে তাকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। ২০২৫ সালের অক্টোবর মাসে ৭৫ লাখ টাকার ডিমান্ড ড্রাফট জমা দেওয়া হলেও আদালতের মতে পাওনা টাকার বড় একটি অংশ এখনো বাকি।

চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশা করছেন, সহকর্মীদের এই সমর্থন অভিনেতাকে মানসিক ও পেশাগতভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করবে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

একটি ইমেইলেই উন্মোচিত অস্ট্রেলিয়ার ২ বিলিয়ন ডলারের প্রতারণা শিল্প

মেলবোর্ন, ২৩ জুলাই: অস্ট্রেলিয়ায় ই-মেইলভিত্তিক আর্থিক প্রতারণা উদ্বেগজনক হারে বেড়েছে। বিশেষ করে ব্যবসায়িক ই-মেইল জালিয়াতি বা ‘বিজনেস ই-মেইল কম্প্রোমাইজ (বিইসি)’ প্রতারণা দেশটির সবচেয়ে দ্রুত বিস্তার লাভ…

ট্রাম্পের পছন্দ ফিফা সভাপতি ইনফান্তিনো, জাতিসংঘের মহাসচিব পদে মনোনয়নের গুঞ্জন

মেলবোর্ন, ২৩ জুলাই: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে জাতিসংঘের (ইউএন) পরবর্তী মহাসচিব হিসেবে মনোনয়নের কথা ভাবছেন বলে দাবি করেছে । প্রতিবেদন অনুযায়ী,…

নৈতিক স্খলনের অভিযোগে জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

মেলবোর্ন, ২২ জুলাই:  নৈতিক স্খলনের অভিযোগে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করেছে দলটি। বুধবার (২২ জুলাই) বিকেল ৪টায়…

প্রায় এক দশক পর ইরাকের কারাগারে জীবিত মিলল অস্ট্রেলিয়ার কুখ্যাত আইএস চিকিৎসক

মেলবোর্ন, ২২ জুলাই: প্রায় এক দশক আগে সিরিয়ায় নিহত হয়েছেন বলে ধারণা করা অস্ট্রেলীয় চিকিৎসক ও কুখ্যাত আইএস সদস্য তারেক কামলেহ জীবিত রয়েছেন। ইরাকের একটি…

ভিক্টোরিয়ায় আবারও শিক্ষক ধর্মঘট, বৃহস্পতিবার অচল থাকবে রাজ্য পরিচালিত স্কুল

মেলবোর্ন, ২২ জুলাই: অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের সরকারি স্কুলের শিক্ষক ও শিক্ষা সহায়ক কর্মীরা বৃহস্পতিবার দ্বিতীয় দফায় বড় ধরনের ধর্মঘটে যাচ্ছেন। রাজ্য সরকারের সর্বশেষ বেতন প্রস্তাব…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au