বাংলাদেশ

ভোটের ফলে ‘অনিয়ম’, অর্ধশতাধিক অভিযোগ ইসিতে

  • 1:38 pm - February 16, 2026
  • পঠিত হয়েছে:২২৬ বার
নির্বাচন ভবন। ছবিঃ বিবিসি

মেলবোর্ন ১৬ ফেব্রুয়ারি- সংসদ নির্বাচনের ফল প্রকাশের পর গত তিন দিনে অন্তত ৩৫টি আসন থেকে লিখিত অনিয়মের অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশনে। ইমেইলেও এসেছে একাধিক আবেদন। সব মিলিয়ে সংস্থাটির দপ্তরে অর্ধশতাধিক অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে।

তবে নির্বাচন কমিশন জানিয়েছে, ফলাফলের গেজেট প্রকাশ হয়ে যাওয়ার পর তাদের আর কিছু করার সুযোগ নেই। আইন অনুযায়ী সংক্ষুব্ধ প্রার্থীদের নির্বাচনী ট্রাইব্যুনালে আপিল করতে হবে। সেখানেও প্রতিকার না পেলে উচ্চ আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে।

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার গতকাল রোববার সাংবাদিকদের বলেন, আইনের দ্বারস্থ হতে কোনো বাধা নেই। আদালত নির্দেশ দিলে ভোট পুনর্গণনার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নেবে।

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন জানান, অভিযোগগুলো নথিভুক্ত করে কমিশনে পাঠানো হচ্ছে। তবে এখন পর্যন্ত মোট কতটি অভিযোগ জমা পড়েছে তার নির্দিষ্ট হিসাব হয়নি। নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য আগে থেকেই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

গত বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে শুক্রবার দুপুরে ২৯৭ আসনের সংসদ নির্বাচন ও গণভোটের বেসরকারি ফল ঘোষণা করা হয়। একই দিন গভীর রাতে বিজয়ী প্রার্থীদের গেজেট প্রকাশ করে ইসি। গেজেট প্রকাশের আগে কয়েকজন প্রার্থী সংশ্লিষ্ট আসনের ফল স্থগিতের আবেদন জানালেও তা আমলে নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

এই প্রেক্ষাপটে বিভিন্ন আসনের পরাজিত প্রার্থীরা ফল প্রকাশে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ইসিতে লিখিত আবেদন দিচ্ছেন। গতকাল ১১ দলীয় ঐক্যের একটি প্রতিনিধি দল অভিযোগ করে, অনিয়ম ও জালিয়াতির মাধ্যমে ৩২টি আসনে অল্প ব্যবধানে তাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এসব আসনে ভোট পুনর্গণনার দাবি জানিয়ে আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে জোটটি।

এর আগে শনিবার ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক লিখিত অভিযোগ দেন। গতকাল ঢাকা-৮ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও পৃথকভাবে আবেদন করেছেন। বিএনপির একজনসহ আরও কয়েকজন প্রার্থী লিখিত ও ইমেইলে অভিযোগ জমা দিয়েছেন।

শেরপুর-1 আসনে বিএনপি প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাও ভোট ইঞ্জিনিয়ারিং ও ব্যাপক অনিয়মের অভিযোগ তুলে ফল স্থগিত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন।

অভিযোগকারীদের বেশিরভাগের বক্তব্য, ভোটগ্রহণ প্রক্রিয়া নিয়ে তেমন আপত্তি নেই, তবে গণনা ও ফল প্রকাশের সময় কারচুপি হয়েছে। তাদের দাবি, ভোট গণনার সময় এজেন্টদের বের করে দেওয়া, অগ্রিম সই নেওয়া, ফলাফলের শিটে জাল স্বাক্ষর, পেন্সিল দিয়ে লেখা ও ওভাররাইটিংয়ের মাধ্যমে ফল পাল্টে দেওয়া হয়েছে। কোথাও কোথাও ব্যালট পেপারে বিভ্রান্তিকর ফাঁকা স্থান রেখে ভোট বাতিলের অভিযোগও উঠেছে। প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাদের পক্ষপাতিত্বের কথাও উল্লেখ করেছেন কেউ কেউ।

১১ দলীয় ঐক্যের নেতা ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডা. এএইচএম হামিদুর রহমান আযাদ বলেন, ফল কারচুপি করে কমপক্ষে ৩২টি আসনে তাদের প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছে। কমিশনে দেওয়া অভিযোগে এসব আসনে পুনর্গণনার দাবি জানানো হয়েছে। কিছু কেন্দ্রে কর্মকর্তাদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধেও সিল মারার অভিযোগ রয়েছে বলে দাবি করেন তিনি।

অভিযোগ ওঠা আসনগুলোর মধ্যে রয়েছে পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩ ও ৫, লালমনিরহাট-১ ও ২, গাইবান্ধা-৪, বগুড়া-৩, সিরাজগঞ্জ-১, যশোর-৩, খুলনা-৩ ও ৫, বরগুনা-১ ও ২, ঝালকাঠি-১, পিরোজপুর-২, ময়মনসিংহ-১, ৪ ও ১০, কিশোরগঞ্জ-৩, ঢাকা-৭, ৮, ১০, ১৩ ও ১৭, গোপালগঞ্জ-২, ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪ এবং কক্সবাজার-৪।

নির্বাচন-পরবর্তী এই পরিস্থিতিতে আইনি লড়াই কোন দিকে গড়ায়, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

এই শাখার আরও খবর

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au