বাংলাদেশ

চাঁদ দেখা গেছে, সৌদিতে বুধবার থেকে রমজান শুরু

  • 4:22 am - February 18, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
চাঁদ দেখা গেছে, সৌদিতে বুধবার থেকে রমজান শুরু। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ ফেব্রুয়ারি- সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়। এর ফলে বুধবার থেকে দেশটিতে রোজা শুরু হবে।

সৌদিভিত্তিক ধর্মীয় বিষয়ক ওয়েবসাইট হারামাইন জানিয়েছে, দেশটিতে অর্ধচন্দ্রের দেখা মিলেছে এবং আজ রাত থেকেই পবিত্র রমজান মাস গণনা শুরু হবে। ঘোষণার পরপরই বিভিন্ন স্থানে মসজিদে বিশেষ দোয়া ও প্রস্তুতি কার্যক্রম শুরু হয়েছে।

ঘোষণায় বলা হয়, মহান আল্লাহ যেন সবার সিয়াম, কিয়াম ও ইবাদত কবুল করেন এবং এ বরকতময় মাসের প্রতিটি মুহূর্ত সঠিকভাবে কাজে লাগানোর তাওফিক দান করেন।

সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত ও কাতারেও চাঁদ দেখার ঘোষণা এসেছে। ফলে এই দেশগুলোতেও বুধবার থেকেই রোজা শুরু হবে। উপসাগরীয় অঞ্চলে একযোগে রমজান শুরুর ফলে ধর্মীয় পরিবেশ ইতোমধ্যে প্রাণবন্ত হয়ে উঠেছে।

তবে সব দেশে একই দিনে রমজান শুরু হচ্ছে না। সৌদির প্রতিবেশী ওমানে মঙ্গলবার চাঁদ দেখা যায়নি। ফলে সেখানে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। দক্ষিণ-পূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই ও সিঙ্গাপুরেও একই সিদ্ধান্ত এসেছে।

এ ছাড়া মধ্য এশিয়ার কিরগিজস্তান, কাজাখস্তান, উজবেকিস্তান ও আজারবাইজানেও চাঁদ দেখা যায়নি বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এসব দেশেও বৃহস্পতিবার প্রথম রোজা পালিত হবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ইসলামি মাস গণনা করা হয়। তাই বিভিন্ন দেশে ভৌগোলিক অবস্থান ও আবহাওয়ার পার্থক্যের কারণে রমজান শুরুর তারিখ একদিন এদিক-সেদিক হতে পারে।

উপসাগরীয় সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণা পাওয়ার পর সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোতে তারাবির নামাজ ও সেহরির প্রস্তুতি শুরু হয়েছে। মুসলমানদের জন্য আত্মসংযম, ইবাদত ও আত্মশুদ্ধির মাস হিসেবে পবিত্র রমজান বিশেষ তাৎপর্য বহন করে।

সূত্রঃ গালফ নিউজ

এই শাখার আরও খবর

জাতিসংঘে খলিলুর রহমানের দায়িত্ব: মাসে ২০ হাজার ডলার বাড়িভাড়া, দৈনিক ভাতা ৪২০ ডলার

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের জন্য খলিলুর রহমানকে দেওয়া হচ্ছে রাষ্ট্রীয় অর্থায়নে বিভিন্ন সুযোগ-সুবিধা। এর মধ্যে রয়েছে ম্যানহাটনে বাসার…

আদাবরে বাড়ি দখলের চেষ্টার অভিযোগ, অস্ত্র নিয়ে হামলা ও ভাঙচুর

ঢাকার আদাবরে একটি আটতলা বাড়ি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। শনিবার সকাল সাড়ে ৬টার দিকে রামদা, চাপাতি ও পিস্তল নিয়ে ১৫ থেকে ২০ জনের একটি দল…

দক্ষিণ আফ্রিকায় দুই বন্দুক হামলায় নিহত ২৭

দক্ষিণ আফ্রিকার দুটি প্রধান শহরে পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ২৬ জন। শনিবার রাত ও রোববার…

এমবাপ্পের মাঠে ফেরার অপেক্ষা, কবে ফিরছেন তিনি

কিলিয়ান এমবাপ্পের চোট কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে, এখন সেটিই বড় প্রশ্ন। তুরস্কের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর চলমান ফিফা উইন্ডোতে…

ময়মনসিংহে ভিডিও নিয়ে বিরোধে নিরঞ্জন ধরকে বটি দিয়ে কুপিয়ে হত্যা

ময়মনসিংহ নগরের বেগুনবাড়ী এলাকার স্লুইসগেটের পানিতে ড্রামের ভেতর বস্তাবন্দী অবস্থায় উদ্ধার হওয়া নিরঞ্জন ধর (৫৪) হত্যারহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। একটি…

মোল্লাহাটে নিখোঁজ শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

বাগেরহাটের মোল্লাহাটে মাছের ঘেরের পাড় থেকে মুসলিমা (৭) নামে এক শিশুর পলিথিনে মোড়ানো গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর উপজেলার কোদালিয়া…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au