সর্বশেষ

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ, দ্রুতই বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

  • 1:27 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:৯৫ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৮ ফেব্রুয়ারি-বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সর্বশেষ নির্বাচন এবং পরিচালনা পর্ষদ নিয়ে বিরাজমান সংকটের দীর্ঘস্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। গত নভেম্বরে সরকারি হস্তক্ষেপের অভিযোগে বড় এক অংশ নির্বাচন বয়কট করার পর যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তা নিরসনে আলোচনার ওপর জোর দিয়েছেন তিনি।

দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক এই তারকা ফুটবলার। বিসিবির নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, ‘আমি আগেও বলেছি, এখনো বলছি- ক্রিকেট বোর্ডের সর্বশেষ নির্বাচনটি ছিল অত্যন্ত প্রশ্নবিদ্ধ।

বিষয়টি যেহেতু আইসিসির অধীনে এবং তাদের নির্দিষ্ট নিয়ম-কানুন রয়েছে, তাই আমরা আইসিসির বিধি-বিধান মেনেই সবার সাথে বসব। আলোচনার মাধ্যমে কিভাবে একটি সুন্দর ও গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছানো যায়, সেটিই আমাদের লক্ষ্য।’

তিনি আরও জানান, আইসিসি ও সংশ্লিষ্ট পক্ষের সাথে পর্যালোচনার পরই এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করবেন তিনি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে বিসিবির নির্বাচনের আগমুহূর্তে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৬টি ক্লাবের কাউন্সিলররা সরে দাঁড়ান। এর পরপরই বর্তমান বোর্ডের অধীনে কোনো ধরনের ঘরোয়া ক্রিকেটে অংশ না নেওয়ার ঘোষণা দেয় ঢাকার ৪৫টি ক্লাব। ক্রিকেট পাড়ায় এই অস্থিরতার রেশ এখনো কাটেনি, যার প্রভাব পড়েছে মাঠের ক্রিকেটেও।

ক্রীড়াঙ্গনকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার সংকল্প ব্যক্ত করে আমিনুল হক বলেন, ‘দীর্ঘদিনের এই জঞ্জাল একদিনে পরিবর্তন করা সম্ভব নয়, এর জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন।

তবে আমি একটি বিষয় নিশ্চিত করতে চাই- খেলাধুলাকে আর কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম হতে দেওয়া হবে না। যারা সত্যিকার অর্থে খেলাকে ভালোবাসেন এবং স্পোর্টিং কমিউনিটির সাথে যুক্ত, তাদেরই সঠিক দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হবে।’

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস, সিনেটে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২৩ জুলাই: তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড…

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au