সর্বশেষ

লম্বা ছুটি কাটিয়ে এখন বাংলাদেশে ক্যাবরেরা ক্যাম্প শুরু ৩১ মার্চ

  • 1:32 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:১১৬ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ ফেব্রুয়ারি-জাতীয় ফুটবল দলের সাবেক ব্রিটিশ কোচ জেমি ডে বরাবরই শিরোনাম হতেন অতিরিক্ত ছুটি কাটানো নিয়ে। জামাল ভূঁইয়াদের বর্তমান স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবেররা দল নির্বাচন ও কৌশল নিয়ে এতটা সমালোচিত যে তার ছুটির বিষয়টি খানিকটা আড়ালে থাকে। প্রায় দুই মাসের লম্বা ছুটি কাটিয়ে ঢাকায় ফিরেছেন জাতীয় দলের কোচ।

১৮ নভেম্বর ঢাকায় ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সর্বশেষ ম্যাচ খেলেছে। এর পরপরই তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে স্পেন ফিরে যান। ভারত ম্যাচের কিছু দিন আগে তিনি বাবা হয়েছিলেন। বাংলাদেশের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরে। ঐ ম্যাচের আগে অনেক সময় থাকায় পরিবারের সঙ্গে দুই মাসের বেশি সময় কাটিয়ে ঢাকায় ফিরেছেন।

৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ ভিয়েতনামে একটি ম্যাচ খেলবে। সেই ম্যাচ চূড়ান্ত হলেও বাফুফে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানায়নি। অথচ জাতীয় দল কমিটির সভার পর ডেপুটি চেয়ারম্যান ইমরুল হাসান জানিয়েছিলেন, সিঙ্গাপুর ম্যাচের আগে সিলেটে একটি প্রীতি ম্যাচ খেলানোর পরিকল্পনা রয়েছে ফেডারেশনের। এমন সিদ্ধান্তের কয়েক দিন পরই জানা যায় ভিয়েতনামে খেলার বিষয়টি চূড়ান্ত হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ফুটবল দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন ক্যাবরেরা। তিন দফায় তার চুক্তির মেয়াদ বেড়েছে। ৩১ মার্চ সিঙ্গাপুর ম্যাচই শেষ ম্যাচ চুক্তি অনুযায়ী। হামজা-সামিতের মতো খেলোয়াড় আসার পরও বাংলাদেশ এশিয়া কাপে খেলতে না পারার পেছনে ফুটবলসংশ্লিষ্টরা কোচকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। ৩১ মার্চের পর ক্যাবরেরার ভবিষ্যৎ নির্ধারণ হবে।

ডিসেম্বর মাস ঘরোয়া ফুটবল হয়েছে। ঐ সময় স্পেন থাকায় সেভাবে সশরীরে খেলা দেখতে পারেননি। জানুয়ারি মধ্যবর্তী দলবদলের জন্য খেলা হয়নি। ৩ ফেব্রুয়ারি দ্বিতীয় লেগ শুরুর কথা থাকলেও হয়নি। ফেব্রুয়ারির অর্ধেক মাস পেরিয়ে গেলেও ক্লাবগুলো জানে না কবে থেকে খেলা শুরু। লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফে সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান সাংবাদিকদের ফোনে সাধারণত কমই সাড়া দেন। গত কয়েক দিন লিগ কমিটির সদস্য এবং বাফুফের স্টাফদের ফোন মেসেজও সাড়া দিচ্ছেন না। ক্লাবগুলোর পাশাপাশি লিগ কমিটির সদস্যরাও হতাশ হয়ে পড়ছেন।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস, সিনেটে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২৩ জুলাই: তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড…

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au