সর্বশেষ

প্রধান নির্বাচকের প্রস্তাব পেলেন হাবিবুল বাশার

  • 1:38 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:৬২ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ ফেব্রুয়ারি-বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক প্যানেলে বড় পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপুর চুক্তির মেয়াদ আগামী ২৮ ফেব্রুয়ারি শেষ হচ্ছে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি আর দায়িত্ব চালিয়ে যেতে অনাগ্রহ প্রকাশ করায় নতুন কাউকে খুঁজছে বিসিবি। এই পদের জন্য বোর্ডর প্রথম পছন্দ হিসেবে সামনে এসেছে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনের নাম।

দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে গাজী আশরাফ হোসেন লিপু বোর্ডকে ইমেইলের মাধ্যমে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই বিষয়ে তিনি ওটিএন বাংলাকে বলেন, ‘দায়িত্ব চালিয়ে না যাওয়ার পেছনে অনেক কারণ আছে। আপাতত মেয়াদ শেষ করি। সুযোগ থাকলে সামনে অনেক কিছু বলার আছে।

লিপুর সিদ্ধান্তের পর বিসিবি কালক্ষেপণ না করে হাবিবুল বাশার সুমনের সঙ্গে যোগাযোগ করেছে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত নির্বাচক হিসেবে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তার। বর্তমানে তিনি বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রোগ্রাম কো-অর্ডিনেটর হিসেবে কাজ করছেন।

প্রধান নির্বাচকের প্রস্তাব পাওয়ার বিষয়টি স্বীকার করে বাশার বলেন, ‘নির্বাচক হিসেবে কাজ করার অভিজ্ঞতা আমার আছে, তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিচ্ছি না।

বোর্ডের কাছে কিছুটা সময় চেয়ে নিয়েছি।’
বিসিবির নীতিনির্ধারকরা মনে করছেন, বর্তমান বাস্তবতায় বাশারের চেয়ে যোগ্য বিকল্প আর কেউ নেই। তিনি দীর্ঘ সময় দল গঠন এবং নারী ক্রিকেটের প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত থাকায় দেশের ক্রিকেট কাঠামো সম্পর্কে তার স্বচ্ছ ধারণা রয়েছে।

বিসিবির এক পরিচালক আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ‘এই মুহূর্তে বাশারের চেয়ে ভালো বিকল্প নেই। যদিও তিনি কিছুটা সময় নিয়েছেন, তবে আমরা আশাবাদী শেষ পর্যন্ত তিনিই দায়িত্বটি গ্রহণ করবেন।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল পাস, সিনেটে অনিশ্চয়তা

মেলবোর্ন, ২৩ জুলাই: তীব্র রাজনৈতিক বিতর্কের মধ্যেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ২০২৭ অর্থবছরের জাতীয় প্রতিরক্ষা অনুমোদন আইন (এনডিএএ) পাস করেছে। বিলটিতে মার্কিন সামরিক বাহিনীর জন্য রেকর্ড…

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au