সর্বশেষ

পরিকল্পনা চলছে ইমরান খানকে হত্যার!

  • 1:49 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:৯১ বার
ছবি : সংগৃহীত

মেলবোর্ন ১৯ ফেব্রুয়ারি-পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খান বর্তমানে আদিয়ালা জেলে বন্দি আছেন। তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। তার স্বাস্থ্য ক্রমশ খারাপ হওয়ার কারণে ক্রিকেট বিশ্বে তার প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন সুনীল গাভাস্কার, কপিল দেব, গ্রেগ চ্যাপেল এবং ক্লাইভ লয়েডের মতো কিংবদন্তি খেলোয়াড়রা।

ঠিক এমন সময়ই ইমরানের বোন উজমা খান ও আলিমা খান অভিযোগ করেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি, পাশাপাশি দেশটির সেনাপ্রধান আসিম মুনির তার এবং তার পরিবারের ওপর হুমকি দিচ্ছেন। তারা দাবি করেছেন যে, ইমরানকে হত্যা করার পরিকল্পনা করা হচ্ছে।

উজমা একটি সংবাদ সম্মেলনে জানান, তার ভাই নিজে বলেছেন যে, ‘এই লোকেরা আমাকে মেরে ফেলবে, হত্যা করার পরিকল্পনা করেছে।’

আলিমা আরও বলেন, ইমরানের চোখের গুরুতর সমস্যা থাকা সত্ত্বেও তার বিশ্বস্ত চিকিৎসক দলকে দেখা করতে দেওয়া হচ্ছে না। এছাড়া তিনি বলেন, ‘মহসিন নাকভি আমাদের হুমকি দিচ্ছে, তারা রক্তের স্বাদ পেয়েছে। যদি ইমরান খান বা আমাদের সঙ্গে কোনো কিছু ঘটে, আমরা ভবিষ্যতের প্রজন্মকে ক্ষমা করব না।’

এই শাখার আরও খবর

খুবির মেয়েদের হলের ওয়াশরুমে মোবাইল ফোন রাখার অভিযোগ, ক্যান্টিনকর্মীকে আটক

মেলবোর্ন, ২৩ জুলাই: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বিজয় ’২৪ হলের নারী শিক্ষার্থীদের ওয়াশরুমে গোপনে একটি মোবাইল ফোন রাখার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায়…

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au