বাংলাদেশ

যেসব যুক্তিতে জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়েছেন রিটকারী

  • 5:27 am - February 19, 2026
  • পঠিত হয়েছে:২১৩ বার
জুলাই সনদে সাক্ষর অনুষ্ঠান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৯ ফেব্রুয়ারি- জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে দায়িত্ব নেওয়া ড. মুহাম্মদ ইউনূস-এর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে প্রস্তাবিত রাজনৈতিক ঐকমত্যভিত্তিক গণতান্ত্রিক সংস্কারের রূপরেখা ‘জুলাই জাতীয় সনদ’ নামে প্রকাশিত হয়েছিল। তবে সরকার পরিবর্তনের পর সেই সনদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে জনস্বার্থে রিট দায়ের করা হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ বুধবার (১৮ ফেব্রুয়ারি) হাইকোর্ট বিভাগ-এ রিটটি দায়ের করেন। রিট আবেদনে তিনি ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ এবং এর অধীনে গৃহীত কার্যক্রমের কার্যকারিতা স্থগিত চেয়েছেন। পাশাপাশি সনদটিকে অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণারও আবেদন জানানো হয়েছে।

রিটকারীর অন্যতম যুক্তি হলো, ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন ইতিপূর্বে সংবিধান পরিপন্থী হিসেবে ঘোষিত হওয়ায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যত বহাল রয়েছে। এই প্রেক্ষাপটে তথাকথিত অন্তর্বর্তী সরকারের মাধ্যমে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ প্রণয়ন এবং এর অধীনে গণভোট আয়োজন সংবিধান পরিপন্থী ও ক্ষমতার অপব্যবহার বলে দাবি করা হয়েছে। তার ভাষ্য, এটি আইনবহির্ভূত এবং অবৈধ ঘোষণাযোগ্য।

রিটে বলা হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ’-এর আওতায় গণভোট আয়োজন সংবিধানের ৬৫ ও ১২৩(৩)(৪) অনুচ্ছেদের সুস্পষ্ট লঙ্ঘন। এছাড়া এটি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ১১ অনুচ্ছেদের পরিপন্থী। সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী আইন ছাড়া কোনো কার্যক্রম গ্রহণযোগ্য নয়—এই যুক্তি তুলে ধরে রিটকারী দাবি করেছেন, সংশ্লিষ্ট সনদ সংবিধানবিরোধী ও আইনগত ক্ষমতাবহির্ভূত।

রিটে জেনারেল ক্লজেস অ্যাক্ট, ১৮৯৭-এর ধারা ৬, ৬এ ও ৭ উল্লেখ করে বলা হয়েছে, আপিল বিভাগের পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রয়েছে। এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নতুন করে সনদ প্রণয়ন এবং গণভোট আয়োজন সংবিধান, জেনারেল ক্লজেস অ্যাক্ট এবং গণপ্রতিনিধিত্ব আদেশ—সব কিছুর পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

সংবিধানের ১১ অনুচ্ছেদে বাংলাদেশকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছে, যেখানে মৌলিক মানবাধিকার, ব্যক্তির মর্যাদা এবং জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করার কথা বলা হয়েছে। রিটকারীর মতে, প্রশ্নবিদ্ধ ‘জুলাই জাতীয় সনদ’ সেই সাংবিধানিক চেতনা ও গণতান্ত্রিক মূলনীতির সঙ্গে সাংঘর্ষিক। ফলে এটি অবৈধ ও অকার্যকর ঘোষণাযোগ্য।

রিটে আরও বলা হয়েছে, সংবিধান বা গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২—কোথাও অন্তর্বর্তী সরকারের বিধান নেই। ফলে ওই সরকারের মাধ্যমে প্রণীত সনদ এবং সংশ্লিষ্ট গণভোট সাংবিধানিক ভিত্তিহীন ও বাতিলযোগ্য।

এছাড়া গণভোটের জন্য প্রকাশিত ব্যালট পেপার আইনসম্মত কর্তৃত্ব ছাড়া প্রণীত হয়েছে বলেও দাবি করা হয়েছে, যা সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশের লঙ্ঘন।

রিটে উল্লেখ করা হয়েছে, ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর অধীনে গত ১২ ফেব্রুয়ারি যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, তা অসাংবিধানিক। কারণ সংবিধানে গণভোটের কোনো বিধান নেই বলে রিটকারী দাবি করেছেন। তাই সনদ ও এর অধীনে গৃহীত সব কার্যক্রম অবৈধ ও বাতিল ঘোষণা করার আবেদন জানানো হয়েছে।

রিটকারী ইউনুছ আলী আকন্দ জানান, রিটে মন্ত্রিপরিষদ সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, জাতীয় ঐকমত কমিশন, প্রধান নির্বাচন কমিশনারসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে। আগামী সপ্তাহে বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ রিটের শুনানি হতে পারে।

আদালত যদি রিটের প্রেক্ষিতে কোনো আদেশ দেন, তাহলে এর প্রভাব নির্বাচনী প্রক্রিয়ার ওপরও পড়তে পারে বলে মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, সে ক্ষেত্রে এক’শ উচ্চকক্ষের আসনে নির্বাচন স্থগিত হতে পারে এবং ইতোমধ্যে অনুষ্ঠিত গণভোটের বৈধতা নিয়েও সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হবে।

এখন দেখার বিষয়, হাইকোর্ট এ রিটের প্রাথমিক শুনানিতে কী সিদ্ধান্ত দেন এবং জুলাই জাতীয় সনদ নিয়ে চলমান বিতর্ক কোন দিকে মোড় নেয়।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au