অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার পার্থ

৭৭ শিশুর ওপর যৌন অপরাধে দোষ স্বীকার, এক ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড

  • 4:19 am - February 20, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
৭৭ শিশুর ওপর যৌন অপরাধে দোষ স্বীকার, এক ব্যক্তিকে ২৪ বছরের কারাদণ্ড। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২০ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়ার পার্থ শহরে শিশুদের ওপর ধারাবাহিক যৌন নির্যাতনের ঘটনায় এক ব্যক্তিকে ২৪ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত মাইকেল ব্রায়ান বেকটন (৩৩) ৭৭টি শিশু যৌন অপরাধে দোষ স্বীকার করেছেন। বিচারক তার অপরাধকে ‘জঘন্য’, ‘বিকৃত’ এবং ক্রমশ ভয়াবহ হয়ে ওঠা আচরণ বলে মন্তব্য করেছেন।

২০২৪ সালে বেকটনের বিরুদ্ধে মোট ৮০টি শিশু শোষণসংক্রান্ত অভিযোগ আনা হয়। পরে তিনি ৭৭টি অভিযোগে দোষ স্বীকার করেন। এসবের মধ্যে একটি শিশুপুত্রকে একাধিকবার ধর্ষণের অভিযোগও রয়েছে। ৭৬টি অভিযোগ পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের আওতায় এবং একটি কমনওয়েলথভুক্ত অপরাধ, যা বিদেশে সংঘটিত হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রায় চার বছর ধরে ছয়জন শিশু ও নবজাতকের ওপর নির্যাতন চালান বেকটন। নির্যাতনের পাশাপাশি তিনি ভুক্তভোগীদের ছবি তোলেন এবং কিছু ঘটনার ভিডিও ধারণ করেন। তদন্তে জানা যায়, এসবের কিছু অংশ তিনি অনলাইনে পেডোফিলিক গোষ্ঠীতে ছড়িয়ে দেন।

আদালত বলেন, ২০২০ সালে ২৮ বছর বয়সে তিনি প্রথম একটি দুই বছর বয়সী শিশুকন্যার ওপর যৌন নির্যাতন চালান এবং তা নিজের মোবাইল ফোনে ধারণ করেন। ওই শিশুর ওপর নির্যাতন ২০২১ সাল পর্যন্ত চলে। এরপর ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে আরও পাঁচজন শিশুকে নির্যাতন করেন। কয়েকজনকে তাদের নিজ নিজ বাড়িতেই নির্যাতনের শিকার হতে হয়।

সবচেয়ে কম বয়সী ভুক্তভোগীর বয়স ছিল মাত্র দুই মাস। ওই শিশুর ওপর ৪৫টি অপরাধ সংঘটনের প্রমাণ পাওয়া গেছে। এসবের কিছু ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়েছিল। বিদেশ সফরের সময়ও তিনি একটি শিশুকন্যাকে নির্যাতন করেন।

২০২৪ সালে তার বাসায় অভিযান চালিয়ে পুলিশ ইলেকট্রনিক ডিভাইস থেকে এক লাখের বেশি শিশু নির্যাতনসংক্রান্ত ছবি ও ভিডিও উদ্ধার করে।

সাজার সময় আদালতে তার শৈশবের অস্থিতিশীল পরিবেশের কথা উল্লেখ করা হয়। বলা হয়, ছোটবেলায় তিনি অনুপযুক্ত পারিবারিক পরিস্থিতিতে বড় হয়েছেন এবং অল্প বয়সেই স্পষ্ট যৌনবিষয়ক উপকরণের সংস্পর্শে আসেন। তবে বিচারক স্পষ্ট করে বলেন, এসব কোনোভাবেই তার অপরাধকে ন্যায্যতা দিতে পারে না।

আদালত আরও শুনেছে, বেকটন অনুতপ্ত দাবি করলেও তার পুনরায় একই ধরনের অপরাধে জড়ানোর ঝুঁকি উচ্চমাত্রার বলে মূল্যায়ন করা হয়েছে।

আদালত তাকে ২৪ বছর ৬ মাসের কারাদণ্ড দেন। ২০২৪ সালে গ্রেপ্তারের পর থেকে তিনি যে সময় হেফাজতে আছেন, তা সাজা হিসেবে গণনা করা হবে।

এই শাখার আরও খবর

দিল্লিতে ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৩

ভারতের রাজধানী দিল্লির উত্তর-পূর্বাঞ্চলের সীমাপুরি এলাকায় একটি ভবন ধসে অন্তঃসত্ত্বা নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ১১ জনকে জীবিত উদ্ধার করা…

জ্বালানি সংকটে বন্ধ ৩৫ বিদ্যুৎকেন্দ্র, সর্বোচ্চ আড়াই হাজার মেগাওয়াট লোডশেডিং

দেশজুড়ে বিদ্যুৎ সরবরাহে ফের বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। বর্তমানে দিনে ও রাতে সর্বোচ্চ প্রায় আড়াই হাজার মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে। একই সময়ে দেশের ৩৫টি…

শেখ হাসিনার প্রত্যর্পণ ‘আইনি বিষয়’: রণধীর জয়সওয়াল

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়ে নিজেদের অবস্থান আবারও স্পষ্ট করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়টি মূলত একটি…

ভিক্টোরিয়ায় হিন্দু ইকোনমিক ফোরামের নতুন নেতৃত্ব

অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্যে ব্যবসায়ী, উদ্যোক্তা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করতে নতুন নেতৃত্ব ঘোষণা করেছে হিন্দু ইকোনমিক ফোরাম অস্ট্রেলিয়া। সংগঠনটির ভিক্টোরিয়া শাখার নতুন সভাপতি…

দিনাজপুরে ধানক্ষেতে হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ, পরিবারের অভিযোগ ‘হত্যা’

দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের সাত দিন পর ধানক্ষেত থেকে প্রশান্ত রায় (১৭) নামে এক হিন্দু কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, প্রশান্তকে হত্যা করে…

গেরিলা কায়দায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা, রাহুল-প্রিয়াঙ্কাকে তুলে নিল পুলিশ

ভারতের মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় পুনর্বিবেচনা বা এসআইআর বাতিলের দাবিতে বিরোধীদের আন্দোলন দ্বিতীয় দিনেও উত্তপ্ত হয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au