আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন
দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…
মেলবোর্ন ২২ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ বসছে। এই অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন, শোক প্রস্তাব গ্রহণ এবং রাষ্ট্রপতির ভাষণ অনুষ্ঠিত হবে।
আজ রোববার সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সঙ্গে বৈঠক শেষে বিষয়টি চূড়ান্ত হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অধিবেশন আহ্বানের সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে তা রাষ্ট্রপতির কাছে যাবে। প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান করবেন। সেই অনুযায়ী ১২ মার্চ তারিখ নির্ধারণ করা হয়েছে।
সংসদের প্রথম অধিবেশন হওয়ায় সাংবিধানিক বিধান অনুসারে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি অগ্রাধিকার পাবে। একই সঙ্গে রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে নতুন সংসদের কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হবে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au