বাংলাদেশ

আওয়ামী লীগের বিষয় আইনিভাবেই দেখা হবে: মির্জা ফখরুল

  • 6:31 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:৬৮ বার
আওয়ামী লীগের বিষয় আইনিভাবেই দেখা হবে: মির্জা ফখরুল

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে আইনগতভাবে নিষিদ্ধ থাকায় সরকার গঠনের পর বিভিন্ন স্থানে দলটির কার্যালয় খোলার উদ্যোগ নেওয়া হলে সেটি আইন অনুযায়ী দেখা হবে। তিনি বলেন, এ বিষয়ে সরকার কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং আইনি অবস্থান বিবেচনায় নিয়ে পদক্ষেপ নেবে।

সোমবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের অফিস খোলার বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটি বিএনপির চাওয়া ছিল না। যেহেতু আইনগতভাবে দলটির কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, তাই যে কোনো স্থানে কার্যালয় খোলার চেষ্টা হলে তা আইনের আলোকে বিবেচনা করা হবে।

আওয়ামী লীগ ইস্যুতে আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন অনুযায়ী দলটির কার্যক্রম বন্ধ রয়েছে। এ অবস্থায় তাদের অফিস খোলার সুযোগ নেই। আইন যা নির্দেশ করে, সরকার সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

এ সময় স্থানীয় সরকার সংক্রান্ত বিষয়েও কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, নিয়মনীতি অনুসরণ করেই বিভিন্ন সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনের কিছু প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া রয়েছে, সেগুলো সম্পন্ন করে অল্প সময়ের মধ্যেই সিটি করপোরেশন নির্বাচন আয়োজন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর সংরক্ষিত নারী আসন নিয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু হবে। এ বিষয়ে সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

 

এই শাখার আরও খবর

মহানবীকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ এপ্রিল- খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির অভিযোগে শ্যামল গাইন (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার…

মুম্বাইয়ে সালমানের সঙ্গে নয়নতারার মিশন শুরু

মেলবোর্ন, ২২ এপ্রিল- বলিউডে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন দুই ভিন্ন ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা-সালমান খান ও দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারা। মুম্বাইয়ে শুরু হয়েছে তাদের…

শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগমের জামিন মঞ্জুর

মেলবোর্ন, ২২ এপ্রিল-  রাজধানীতে আলোচিত ঘটনার পর দেড় মাসের শিশুসহ কারাগারে যাওয়া যুব মহিলা লীগ নেত্রী শিল্পী বেগম অবশেষে জামিন পেয়েছেন। মঙ্গলবার (২১ এপ্রিল) রাত…

ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সদ্য সাবেক প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে আলোচিত ঘুষকাণ্ডে প্রাথমিক সত্যতা পেয়েছে তদন্ত কমিটি। জুলাই গণঅভ্যুত্থানের একটি হত্যা মামলা…

ইরান কেন বাংলাদেশি জাহাজকে হরমুজ প্রণালি পার হতে দিচ্ছে না

মেলবোর্ন, ২২ এপ্রিল-  মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে হরমুজ প্রণালিতে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে ইরান, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জাহাজ চলাচলে। ইসলামিক বিপ্লবী গার্ড কোরের…

মাথাপিছু জিডিপিতে ভারতকে ছাড়াতে পারে বাংলাদেশ: আইএমএফ

মেলবোর্ন, ২২ এপ্রিল- আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন পূর্বাভাস অনুযায়ী চলতি বছরে মাথাপিছু জিডিপির হিসাবে ভারতের তুলনায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ। যদিও সামগ্রিক অর্থনীতির আকারে ভারত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au