বাংলাদেশ

ভোলায় ধর্ষণের শিকার কীর্তনে যাওয়া হিন্দু নারী

  • 7:41 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:২১২ বার
ধর্ষণ। প্রতিকী ছবি

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- ভোলার তজুমদ্দিনে কীর্তন শুনতে যাওয়া এক হিন্দু নারী গণধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি এক সন্তানের জননী এবং স্থানীয় সূত্রে তার বয়স ২৫ বছর জানানো হয়েছে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে তজুমদ্দিন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সুশেন দাসের মেয়ে কীর্তন শুনতে চাঁদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের অনিল সাধুর মন্দিরে যান। রাত ৯টার দিকে স্থানীয় অটোচালক রাকিব, শাকিল ও রাসেল, যাদের সঙ্গে সে পূর্বে পরিচিত ছিল, তাকে টাকার প্রলোভন দেখিয়ে অটোতে তুলে নেন। অটো কীর্তনের পাশের ধোপাবাড়ির দরজায় এসে তারা তাকে মুখ চেপে ধরে সুপারি বাগানে নিয়ে যান এবং চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়। এরপর তিনজনই পালাক্রমে রাতভর তাকে ধর্ষণ করেন।

ঘটনার শেষভাগে যুবতীর চেতন ফিরলে তিনি দেখেন তার পরনের সেলোয়ার রক্তে ভিজে গেছে। ডাকচিৎকার শুরু করলে ধর্ষকরা তাকে শারীরিকভাবে নির্যাতন করে। পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করেন।

জোরপূর্বক ধর্ষণের শিকার যুবতী হাসপাতাল থেকে জানান, তিনি কীর্তনে যাওয়ার পর রাতের সময় রাকিব, সোহেল ও রাসেল তাঁকে অটোতে তুলে নিয়ে ধোপাবাড়ির ধারে জোরপূর্বক চেতনানাশক ঔষধ খাওয়ানো হয় এবং সুপারি বাগানে তিনজন মিলে তাঁকে পালাক্রমে ধর্ষণ করে।

তজুমদ্দিন হাসপাতালের আরএমও ডা. সামছুল আলম সোহেল বলেন, “যুবতীকে রক্তক্ষরণ ও আঘাতজনিত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার পরীক্ষা-নিরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে রেফার করা হয়েছে।”

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, হাসপাতালে রক্তমাখা জামাকাপড় উদ্ধার করা হয়েছে এবং ধর্ষণের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই শাখার আরও খবর

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au