বাংলাদেশ

নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫

  • 9:19 pm - February 23, 2026
  • পঠিত হয়েছে:৬৯ বার
নড়াইলে দুই গ্রুপের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৫। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ ফেব্রুয়ারি- নড়াইলের সিঙ্গশোলপুর ইউনিয়নের বড়কোলা এলাকায় সোমবার ভোরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে বাবা ও ছেলেসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের সময় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষটি সংঘটিত হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানিয়েছেন, সোমবার ভোরে সেহরির পর খয়ের উদ্দিন গ্রুপ বড়কোলা গ্রামের খলিল শেখের বাড়িতে হামলা চালালে ঘটনাস্থলেই তিনজন মারা যান। নিহতরা হলেন খলিল শেখ (৬৫), তাঁর ছেলে তাহাজ্জুদ শেখ (৪০), প্রতিবেশী ফেরদৌস শেখ (৩৩) এবং একই গ্রামের ওসিকুর ফকির। পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

পুলিশ সুপার বলেন, “ওই এলাকায় দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ও বৈরি সম্পর্ক ছিল। তবে দুই গ্রুপের মধ্যে কোনো রাজনৈতিক দ্বন্দ্ব নেই।” তিনি আরও জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে হালিম ফকির নামে একজনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নতুন কোনো সংঘর্ষ এড়াতে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

এই শাখার আরও খবর

সাংবাদিক রেজানুরের গ্রেফতারে কিউআরএস’র উদ্বেগ

মেলবোর্ন, ২২ জুন-  স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে নিয়ে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে সাংবাদিক ও দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ রেজানুর ইসলামের গ্রেফতার…

সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী মারা গেছেন

মেলবোর্ন, ২২ জুন- কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগ নেত্রী সেলিমা আহমাদ মেরী আর নেই। রোববার (২১ জুন) রাত ৭টা ৪০ মিনিটে থাইল্যান্ডের…

অস্ট্রিয়ার ৬ ফুট ৬ ইঞ্চির ‘দৈত্য’ সাসাকে ঘিরে সতর্ক আর্জেন্টিনা

মেলবোর্ন, ২২ জুন- বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দারুণ সূচনা করেছে আর্জেন্টিনা। এবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ইউরোপের প্রতিনিধি অস্ট্রিয়ার মুখোমুখি হতে যাচ্ছে…

লেবাননে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ ইসরায়েলি সেনাপ্রধানের

মেলবোর্ন, ২২ জুন-লেবাননের সঙ্গে কার্যকর হওয়া যুদ্ধবিরতি এখনো অনিশ্চিত ও ভঙ্গুর অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান অব স্টাফ জেনারেল ইয়াল জামির। তিনি…

অস্ট্রেলিয়ার আবাসন বাজারে নিলাম সফলতার হার ৫০ শতাংশের নিচে

মেলবোর্ন, ২২ জুন- অস্ট্রেলিয়ার আবাসন বাজারে ক্রেতা ও বিক্রেতাদের আস্থার সংকট আরও গভীর হয়েছে। দেশটির প্রধান শহরগুলোতে বাড়ি বিক্রির নিলাম সফলতার হার (অকশন ক্লিয়ারেন্স রেট)…

ভারতে সি-ফুড কারখানায় বিস্ফোরণ, নিহত ৭ নারী শ্রমিক

মেলবোর্ন, ২২ জুন- ভারতের তামিলনাড়ু রাজ্যের তিরুভাল্লুর জেলায় একটি বেসরকারি সামুদ্রিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে অন্তত সাত নারী শ্রমিক নিহত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au