বাংলাদেশ

ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে উদীচী শিল্পীগোষ্ঠীর শোক

  • 5:57 pm - February 24, 2026
  • পঠিত হয়েছে:২৪১ বার
ড. সফিউদ্দিন আহমদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ ফেব্রুয়ারি- দেশবরেণ্য লেখক, প্রাজ্ঞ রবীন্দ্রগবেষক, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগঠনের এক শোকবার্তায় বলা হয়েছে, তাঁর মৃত্যু দেশের প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনের জন্য অপূরণীয় ক্ষতি।

আজ ভোর ৪টা ৪৫ মিনিটে ঢাকায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র, নাতি-নাতনি, অসংখ্য শিক্ষার্থী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘ শিক্ষকতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি যে প্রজন্ম গড়ে তুলেছেন, তাদের কাছে তিনি ছিলেন একজন পথপ্রদর্শক।

আজ বাদ যোহর নয়াপল্টন জামে মসজিদে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে রাজধানীর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

অধ্যাপক ড. সফিউদ্দিন আহমদ কর্মজীবনের শুরুতে নেত্রকোণা কলেজে অধ্যাপনা করেন। সেখান থেকে তিনি পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দেন। পরে বরিশালের ঐতিহ্যবাহী বি এম কলেজ, ময়মনসিংহের আনন্দ মোহন কলেজ এবং সিলেটের এমসি কলেজে দায়িত্ব পালন করেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও জ্ঞাননির্ভর শিক্ষক হিসেবে সুনাম অর্জন করেন।

পরবর্তীতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই ভাষাবিজ্ঞান বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব নেন। বিভাগের একাডেমিক কাঠামো নির্মাণ, গবেষণার পরিবেশ তৈরি এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের ভাষা ও সাহিত্যচর্চায় উদ্বুদ্ধ করতে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য। ২০০৫ সালে দায়িত্ব পালনরত অবস্থায় তিনি অবসর গ্রহণ করেন।

ড. সফিউদ্দিন আহমদ ছিলেন একজন প্রাজ্ঞ রবীন্দ্রগবেষক। রবীন্দ্রসাহিত্য, বাঙালি সংস্কৃতি ও মানবিক মূল্যবোধভিত্তিক চিন্তাচর্চায় তাঁর গবেষণা ও প্রবন্ধসমূহ বিশেষভাবে সমাদৃত। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনার, আলোচনা ও সাংস্কৃতিক পরিসরে তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

২০১৬ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী-এর ২০তম জাতীয় সম্মেলনে তিনি সভাপতি নির্বাচিত হন। তাঁর নেতৃত্বে সংগঠনটি প্রগতিশীল সংস্কৃতি চর্চা ও অসাম্প্রদায়িক চেতনা বিকাশে আরও শক্ত অবস্থান গ্রহণ করে। সংগঠনের নেতারা বলেন, তাঁর প্রজ্ঞা, মানবিক বোধ এবং সংস্কৃতিনির্ভর অগ্রসর চিন্তা দেশের সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিন দৃষ্টান্ত হয়ে থাকবে।

উদীচী শিল্পীগোষ্ঠী তাদের শোকবার্তায় তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। সংগঠনের মতে, ড. সফিউদ্দিন আহমদের আদর্শ, সাংস্কৃতিক সংগ্রাম ও মুক্তচিন্তার চর্চা আগামী দিনে সাংস্কৃতিক কর্মীদের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

দেশের সাংস্কৃতিক ও শিক্ষাঙ্গনে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর বিদায়ে যে শূন্যতা সৃষ্টি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au