অস্ট্রেলিয়া

মধ্যপ্রাচ্য

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় ইসরায়েলসহ চার দেশে অস্ট্রেলীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা

নিরাপত্তা পরিস্থিতির অবনতিতে কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারদের তাৎক্ষণিকভাবে দেশ ছাড়ার নির্দেশ

  • 10:22 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:২৪৮ বার
Smartraveller-এর সতর্কতায় ভ্রমণ পুনর্বিবেচনার আহ্বান অস্ট্রেলীয় নাগরিকদের প্রতি।

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইসরায়েল, জর্ডান, লেবানন ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত অস্ট্রেলীয় নাগরিকদের জন্য জরুরি সতর্কতা জারি করেছে অস্ট্রেলীয় সরকার। পরিস্থিতিকে “দ্রুত অবনতিশীল” উল্লেখ করে সংশ্লিষ্ট কয়েকটি দেশে কর্মরত অস্ট্রেলীয় কূটনৈতিক কর্মকর্তাদের সব নির্ভরশীল পরিবারকে তাৎক্ষণিকভাবে দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি ভ্রমণ সতর্কতামূলক ওয়েবসাইট Smartraveller বুধবার রাতে জানায়, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ায় ইসরায়েল ও লেবাননে নিয়োজিত অস্ট্রেলীয় কর্মকর্তাদের সব নির্ভরশীল সদস্যকে সরে যেতে বলা হয়েছে। একইসঙ্গে জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে থাকা কূটনৈতিক পরিবারের সদস্যদের ক্ষেত্রেও সতর্কতা জারি করা হয়েছে।

অস্ট্রেলীয় নাগরিকদের এসব দেশে ভ্রমণ পুনর্বিবেচনার পরামর্শ দেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকি, সশস্ত্র সংঘাত, বেসামরিক অস্থিরতা ও সন্ত্রাসবাদের আশঙ্কার কথা উল্লেখ করে বলা হয়েছে, বাণিজ্যিক ফ্লাইট ও যাতায়াতের সুযোগ থাকতেই প্রয়োজন হলে দেশ ছাড়ার কথা ভাবতে।

NewsWire-এর বরাতে জানা গেছে, এটি মূলত একটি সতর্কতামূলক পদক্ষেপ। তেল আবিব, বৈরুত, আম্মান, দোহা ও আবুধাবিতে অবস্থিত অস্ট্রেলীয় দূতাবাসগুলো এখনো খোলা রয়েছে। পাশাপাশি জর্ডান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে কর্মরত অস্ট্রেলীয় কর্মকর্তাদের নির্ভরশীলদের জন্য স্বেচ্ছায় প্রত্যাবর্তনের সুযোগ দেওয়া হয়েছে।

Smartraveller আরও সতর্ক করে জানিয়েছে, গাজা (ফিলিস্তিন) ও লেবাননের সীমান্তবর্তী এলাকায় ভ্রমণ না করার জন্য। আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধির ফলে সামরিক সংঘাতের ঝুঁকি বেড়েছে। এতে বিমানবন্দর বন্ধ হয়ে যেতে পারে, ফ্লাইট বাতিল হতে পারে এবং আকস্মিক বিমান হামলাও ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এক সরকারি মুখপাত্র বলেন, “অনিশ্চিত নিরাপত্তা পরিস্থিতির কারণে সামগ্রিকভাবে ভ্রমণের প্রয়োজন পুনর্বিবেচনা করুন। সন্ত্রাসী হামলা যেকোনো সময়, যেকোনো স্থানে ঘটতে পারে, এমনকি একক হামলাকারীর মাধ্যমেও।”
তিনি আরও বলেন, “ইসরায়েল এবং অঞ্চলজুড়ে ইসরায়েলি ও ইহুদি স্বার্থের বিরুদ্ধে সামরিক ও সন্ত্রাসী হামলার উচ্চ ঝুঁকি অব্যাহত রয়েছে। নিজের নিরাপত্তাকে অগ্রাধিকার দিন, পরিস্থিতির ওপর নজর রাখুন এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন।”

-news.com.au

এই শাখার আরও খবর

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’

গ্যাস সংকট ও নাগরিক সেবার ঘাটতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি গ্যাস…

দীর্ঘ সময় ইতালির ক্ষমতায় থাকা মেলোনিকে মোদির শুভেচ্ছা, কী ছিল বার্তায়?

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইতালির সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালন করা প্রধানমন্ত্রী হিসেবে নতুন রেকর্ড গড়েছেন জর্জিয়া মেলোনি। এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au