অস্ট্রেলিয়া

সিডনিতে প্রীতি ম্যাচ খেলল বাংলাদেশ নারী ফুটবল দল

  • 10:41 pm - February 25, 2026
  • পঠিত হয়েছে:২৬৩ বার
সিডনিতে প্রীতি ম্যাচ খেলল বাংলাদেশ নারী ফুটবল দল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৫ ফেব্রুয়ারি- এশিয়ান ফুটবল কনফেডারেশনের নারী এশিয়া কাপ টুর্নামেন্টের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল অস্ট্রেলিয়ার সিডনিতে একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছে। দলটি সিডনির একটি প্রশিক্ষণ মাঠে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স ফুটবল ক্লাবের নারী দলের বিপক্ষে বন্ধ দরজার এই ম্যাচটি খেলেছে।

বুধবার বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, অস্ট্রেলিয়ায় চলমান প্রস্তুতি ক্যাম্পের গুরুত্বপূর্ণ অংশ ছিল এই ম্যাচ। শক্তিশালী অস্ট্রেলিয়ান নারী লিগের একটি শীর্ষ পর্যায়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে বাংলাদেশ দল প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জন করেছে।

এই ম্যাচের মাধ্যমে কোচিং স্টাফরা কৌশলগত ভিন্নতা, খেলোয়াড় বদল এবং সামগ্রিক ম্যাচ প্রস্তুতির বিষয়গুলো মূল্যায়নের সুযোগ পান। নিয়ন্ত্রিত পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় দলটি বিভিন্ন ফরমেশন ও খেলোয়াড় সমন্বয় নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে পেরেছে, একই সঙ্গে কৌশলগত শৃঙ্খলাও বজায় রেখেছে।

দিনের প্রতিযোগিতামূলক ম্যাচের পর নির্ধারিত পুনরুদ্ধার পরিকল্পনার অংশ হিসেবে আগামীকাল (বৃহস্পতিবার) মাঠে কোনো অনুশীলন হবে না। এর পরিবর্তে খেলোয়াড়রা ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে সুইমিং পুলে পুনরুদ্ধার সেশনে অংশ নেবেন। এতে শারীরিক পুনরুজ্জীবন ও ফিটনেস ধরে রাখার ওপর জোর দেওয়া হবে।

সূত্রঃ বাসস

এই শাখার আরও খবর

‘আর মাত্র ৫ বছর বাঁচব’, কী হয়েছে তানিয়া বৃষ্টির?

ওটিএন বাংলা রিপোর্ট : ‘আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব’—চিকিৎসকের মুখে এমন কথা শুনতে হয়েছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টিকে। ব্রেন টিউমার…

তিন স্টেশন স্থগিত করে চলছে মেট্রোরেল

রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নিরাপত্তার কারণে তিনটি স্টেশনে না থেমে চলাচল করছে মেট্রোরেল। রবিবার (১ নভেম্বর) দুপুর থেকে পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০…

মিরপুরে ১১ নম্বরে পুলিশের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুরের ১১ নম্বর এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন চলাকালে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রমিকদের ছত্রভঙ্গ করার সময়…

দুই মানবাধিকার আইনজীবীর কারাদণ্ডে পাকিস্তানের সমালোচনায় অ্যামনেস্টি

পাকিস্তানে দুই মানবাধিকার আইনজীবী ইমান মাজারি-হাজির ও হাদি আলী চাটাকে ১০ বছরের কারাদণ্ড দেওয়ার ঘটনায় দেশটির বিচারব্যবস্থার তীব্র সমালোচনা করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।…

ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত, এরপর কে?

ওটিএন বাংলা রিপোর্ট : বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পলায়নের অভিযোগে টুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।…

মুক্তির আগেই আন্তর্জাতিক স্বত্ব বিক্রিতে রেকর্ড গড়ল শাহরুখের ‘কিং’

বলিউড অভিনেতা শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’ মুক্তির আগেই আন্তর্জাতিক বাজারে নতুন রেকর্ড গড়েছে। সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশনা স্বত্ব বিক্রি হয়েছে ১৭৫ কোটি রুপিতে, যা ভারতীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au