কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…
মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- পাল্টাপাল্টি হুমকি ও সতর্কতার মধ্যেই পারমাণবিক ইস্যুতে তৃতীয়বারের মতো আলোচনায় বসেছে ইরান ও যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে ওমান।
ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি জানিয়েছেন, চলমান সংকট সমাধানে উভয় পক্ষই আগ্রহী এবং আলোচনায় নতুন ও সৃজনশীল প্রস্তাবের প্রতি ইতিবাচক সাড়া মিলেছে।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বৈঠকে অংশ নিতে বুধবার জেনেভায় পৌঁছান। তিনি বলেন, একটি ন্যায্য ও ভারসাম্যপূর্ণ চুক্তি এখন নাগালের মধ্যে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেন, ইরান কোনো পরিস্থিতিতেই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, তবে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তি ব্যবহারের অধিকার থেকে সরে আসবে না। আরাঘচি বলেন, ইরান শান্তি ও যুদ্ধ উভয় পরিস্থিতির জন্যই প্রস্তুত, তবে তাদের লক্ষ্য যুদ্ধ এড়ানো।
অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সতর্ক করে বলেছেন, ইরান এমন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করেছে যা যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে উঠতে পারে। সামরিক প্রস্তুতির অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের উপস্থিতি বাড়ানো হয়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েনের প্রক্রিয়া চলছে। এছাড়া ইসরায়েলের একটি বিমানঘাঁটিতে একাধিক এফ-২২ যুদ্ধবিমান পাঠানো হয়েছে বলে জানা গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক ভাষণে কঠোর অবস্থান নিলেও কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার কথা বলেছেন। তবে ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং সামরিক উপস্থিতি জোরদার রাখার নীতি অব্যাহত রয়েছে।
চলমান উত্তেজনার মধ্যে কয়েকটি দেশ তাদের নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে। বিশ্লেষকদের মতে, আলোচনা এগোলেও পারস্পরিক অবিশ্বাস ও সামরিক প্রস্তুতির কারণে পরিস্থিতি এখনো সংবেদনশীল পর্যায়ে রয়েছে। আন্তর্জাতিক মহল জেনেভার আলোচনার ফলাফলের দিকে নিবিড় নজর রাখছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au