বিশ্ব

পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, সামরিক জবাবের হুঁশিয়ারি তালেবানের

  • 2:52 pm - February 27, 2026
  • পঠিত হয়েছে:১৫৩ বার
তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ।ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ ফেব্রুয়ারি- পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে ‘অমার্জনীয়’ আখ্যা দিয়ে এর জবাবে সামরিক প্রতিক্রিয়ার হুঁশিয়ারি দিয়েছে আফগানিস্তানের তালেবান সরকার। সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, পাকিস্তানের হামলার জবাব দেওয়া হবে এবং আফগানিস্তান এ ধরনের পদক্ষেপের পুনরাবৃত্তি মেনে নেবে না।

তিনি বিভিন্ন দেশ, বিশেষ করে ইসলামি দেশগুলোর প্রতি আহ্বান জানান, যাতে তারা আফগানিস্তানের ওপর পাকিস্তানের হামলা ঠেকাতে সক্রিয় ভূমিকা রাখে। তার ভাষায়, আঞ্চলিক ও ইসলামি দেশগুলোর উচিত তাদের দায়িত্ব বোঝা এবং পাকিস্তানকে নীতি পরিবর্তনে উৎসাহিত করা। আফগানিস্তান ও পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ, যাদের মধ্যে বহু অভিন্ন স্বার্থ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মুজাহিদ বলেন, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জের সঙ্গে আফগানিস্তানের কোনো সম্পর্ক নেই। ইসলামাবাদের উচিত নিজেদের সমস্যার সমাধান করা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও ক্ষতিগ্রস্ত করা থেকে বিরত থাকা। তা না হলে দুই দেশ ও সমগ্র অঞ্চলের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে।

আফগানিস্তানে তেহরিক-ই-তালেবান পাকিস্তান বা টিটিপি–এর উপস্থিতির অভিযোগও নাকচ করেছেন তিনি। তার দাবি, টিটিপি পাকিস্তানের ভেতরেই বিস্তীর্ণ এলাকায় সক্রিয় এবং তাদের আফগান ভূখণ্ড ব্যবহারের প্রয়োজন নেই। পাকিস্তান তাদের অভিযোগের পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষায়, পাকিস্তানের ভেতরে কোনো হামলা ঘটলেই প্রমাণ ছাড়াই আফগানিস্তানকে দায়ী করা হয়, যা গ্রহণযোগ্য নয়।

সামরিক বিশ্লেষক হাদি কুরেশির মতে, আফগানিস্তানে হামলা চালিয়ে বেসামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা পরিস্থিতি আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে। তার মতে, টিটিপি ইস্যু পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা এবং এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার সময় প্রতিবেশী দেশের স্থিতিশীলতার বিষয়টি বিবেচনায় রাখা উচিত।

এদিকে পাকিস্তান তালেবান সরকারের বিরুদ্ধে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণার কথা জানিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বলেন, কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও পরিস্থিতির উন্নতি হয়নি এবং এখন এটি দুই দেশের মধ্যে প্রকাশ্য সংঘাতে রূপ নিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম এর প্রতিবেদনে বলা হয়েছে, আফগান বাহিনীর আক্রমণের পর পাকিস্তান এই ঘোষণা দেয়। এর আগে গত অক্টোবর মাসে একাধিক প্রাণঘাতী সংঘর্ষের পর দুই পক্ষ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। তবে এরপরও সীমান্তে দফায় দফায় উত্তেজনা অব্যাহত ছিল।

সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলা ও কঠোর বক্তব্য সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলেছে। বিশ্লেষকদের মতে, দ্রুত কূটনৈতিক উদ্যোগ না নিলে সংঘাত আরও বিস্তৃত আকার ধারণ করতে পারে।

সূত্র:  বিবিসি

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au