বিশ্ব

যুক্তরাষ্ট্রকে সামরিক ঘাঁটি ব্যবহার করার অনুমতি দেবে যুক্তরাজ্য

  • 4:23 pm - March 02, 2026
  • পঠিত হয়েছে:১৬২ বার
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ছবিঃ বিবিসি

মেলবোর্ন, ০২ মার্চ- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার জানিয়েছেন, দেশটির সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রকে আঞ্চলিক প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে মি. স্টারমার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভিডিও বার্তায় বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেন, “উপসাগরীয় অঞ্চলে আমাদের অংশীদাররা নিজেদের রক্ষায় আমাদের কাছ থেকে আরও সহায়তা চেয়েছে। সমন্বিত প্রতিরক্ষামূলক অভিযানের অংশ হিসেবে ব্রিটিশ যুদ্ধবিমান ইতোমধ্যেই আকাশে রয়েছে এবং ইরানের হামলা প্রতিহত করছে।”

স্টারমার আরও বলেন, “হুমকি বন্ধ করার একমাত্র উপায় হলো ক্ষেপণাস্ত্রগুলোকে তাদের উৎসমুখেই ধ্বংস করা, অর্থাৎ যেসব সংরক্ষণাগার বা লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় সেখানেই হামলা করা।”

যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি চেয়েছে বলে জানান তিনি। “ইরান যাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে নিরীহ বেসামরিক মানুষকে হত্যা করতে না পারে, ব্রিটিশ নাগরিকদের জীবন ঝুঁকিতে না ফেলে এবং নিরীহ দেশগুলোর ওপর হামলা না হয়, সেই কারণে আমরা এই অনুরোধ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছি,” যোগ করেন প্রধানমন্ত্রী।

বিশ্লেষকরা মনে করছেন, এই অনুমতি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সমন্বিত প্রতিরক্ষামূলক কর্মকাণ্ডকে আরও সক্রিয় করবে এবং চলমান উত্তেজনার প্রভাব সরাসরি কমাতে সাহায্য করবে।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাংলাদেশ পাকিস্তান নয়, দুই দেশকে এক কাতারে ফেললে ক্ষতি ভারতেরই

প্রায় দুই বছর আগের তুলনায় ভারতের তাৎক্ষণিক প্রতিবেশ এখন অনেক বেশি জটিল ও অস্থির। ভারতের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রতিবেশী দেশগুলোর সংকট কিংবা তাদের সঙ্গে…

আট দফা দাবিতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চ

আট দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-রংপুর লংমার্চ শুরু হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে…

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বে সায়মা ওয়াজেদ পুতুলকে আনার প্রস্তাব

বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব ও আগামী দিনের নেতৃত্ব কাঠামো নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ আলোচনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা…

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা, ‘উভয় দেশের স্বার্থ নিশ্চিত করাই লক্ষ্য’

ভারতের সঙ্গে বিভিন্ন সময়ে করা ১০১টি চুক্তি ও সমঝোতা স্মারক পর্যালোচনা করছে বাংলাদেশ সরকার। এসব চুক্তিতে কোনো অসামঞ্জস্য বা বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো বিধান রয়েছে কি…

ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণ, গ্রেপ্তার ১

ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির ছেলেকে ছুরির মুখে জিম্মি করে ৩৮ বছর বয়সী এক নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলায় রাজীব (২১) নামের…

প্রতিবছর গড়ে ১০০ নারী শ্রমিকের মরদেহ ফিরছে দেশে

সুন্দর ও স্বচ্ছল জীবনের আশায় প্রতিবছর হাজারো বাংলাদেশি নারী কাজের উদ্দেশ্যে বিদেশে পাড়ি জমাচ্ছেন। তাঁদের বড় একটি অংশ গৃহকর্মী হিসেবে বিভিন্ন দেশে গেলেও বিদেশ যাওয়ার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au