বাংলাদেশ

ভক্তি ও রঙের উৎসবে শুভ দোলযাত্রা আজ

  • 6:25 pm - March 03, 2026
  • পঠিত হয়েছে:৩০০ বার
ভক্তি ও রঙের উৎসবে শুভ দোলযাত্রা আজ। প্রতীকী ছবি

মেলবোর্ন, ৩ মার্চ- আজ মঙ্গলবার দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসবটি সারা দেশে ভক্তি, আনন্দ ও আধ্যাত্মিক আবহে উদ্‌যাপিত হচ্ছে। শ্রীকৃষ্ণের লীলা-স্মরণে পালিত এ দিনটি ‘দোলযাত্রা’ বা ‘দোল উৎসব’ নামে পরিচিত। একই দিনে বৈষ্ণব সম্প্রদায়ের কাছে গৌড় পূর্ণিমা বিশেষ তাৎপর্য বহন করে, কারণ এই তিথিতেই শ্রীচৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঘটেছিল বলে বিশ্বাস করা হয়।

ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে বৃন্দাবনের নন্দকাননে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা ও সখীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন। সেই লীলার স্মরণেই দোল উৎসবের প্রচলন। রাধাকৃষ্ণকে দোলনায় আসীন করে দোলানো বা দোলায় গমন করার রীতির মধ্য থেকেই ‘দোল’ শব্দটির উৎপত্তি হয়েছে বলে পণ্ডিতদের মত।

দোলযাত্রার মূল বার্তা হলো ন্যায়ের জয়, অন্যায়ের পরাজয় এবং মানবসমাজে ভালোবাসা ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করা। ভক্তরা এ দিনে মন্দিরে গিয়ে প্রার্থনা করেন, কীর্তনে অংশ নেন এবং রাধাকৃষ্ণের বিগ্রহে আবির অর্পণ করেন। অনেক স্থানে শোভাযাত্রা বের করা হয়, যেখানে ভক্তরা কীর্তন গাইতে গাইতে দোলায় রাধাকৃষ্ণের প্রতিমা বহন করেন।

বাংলাদেশে সব মত ও পথের হিন্দুরা এই উৎসব উদ্‌যাপন করেন। রাজধানীসহ বিভিন্ন জেলায় মন্দিরভিত্তিক পূজা, হোমযজ্ঞ, নামকীর্তন ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে সকালে পূজা ও কীর্তন, পরে আবির খেলা এবং দুপুরে প্রসাদ বিতরণের কর্মসূচি রয়েছে।

দোলযাত্রা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মন্দির ও উপাসনালয়ে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কোথাও যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য স্থানীয় প্রশাসন সতর্ক রয়েছে।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত–এও উৎসবটি ব্যাপক উৎসাহে পালিত হচ্ছে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও উড়িষ্যায় এটি দোল উৎসব নামে পরিচিত, আর উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে ‘হোলি’ নামে খ্যাত। বসন্তের আগমনী বার্তা বহন করায় অনেকেই একে বসন্ত উৎসবও বলেন।

দোলযাত্রা ও গৌড় পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির নেতারা পৃথক বিবৃতিতে হিন্দু সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা বলেন, ভক্তি, ভালোবাসা ও সম্প্রীতির রঙে সবার জীবন রাঙিয়ে তুলুক এই উৎসব।

রঙের উচ্ছ্বাসের পাশাপাশি আধ্যাত্মিক চেতনায় সমৃদ্ধ হয়ে উঠুক সমাজ—এই প্রত্যাশাতেই উদ্‌যাপিত হচ্ছে এ বছরের দোলযাত্রা।

এই শাখার আরও খবর

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

জাতিসংঘে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন, বদলাবে প্রচলিত মানচিত্রের ধারণা

বিশ্বের প্রচলিত মানচিত্রে আফ্রিকার আয়তন বাস্তবের তুলনায় ছোট করে দেখানোর দীর্ঘদিনের সমালোচনার মধ্যে ‘ইকুয়াল আর্থ’ নামে নতুন ধরনের বিশ্ব মানচিত্র ব্যবহারে উৎসাহ দেওয়ার প্রস্তাব অনুমোদন…

কেরালায় লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে ৮ শিক্ষার্থী নিহত

ভারতের কেরালা রাজ্যের ত্রিশুর জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। নিহতরা প্রতিবেশী রাজ্য তামিলনাড়ুর শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। শনিবার(৫ সেপ্টেম্বর) পুলিশ জানায়,…

এয়ারবাস কেলেঙ্কারিতে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেপ্তার

এয়ারবাসের বিমান কেনাবেচায় ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও দেশটির সংসদ সদস্য নামাল রাজাপক্ষে গ্রেপ্তার হয়েছেন। শুক্রবার দেশটির দুর্নীতি দমন কর্তৃপক্ষ…

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au