বিশ্ব

চলছে ভোট গণনা

নেপালে নির্বাচনে এগিয়ে জেন-জি আন্দোলনের নেতা বালেন্দ্র শাহের দল

প্রায় ১ কোটি ৯০ লাখ যোগ্য ভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

  • 3:39 pm - March 06, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
নেপালে নির্বাচনে এগিয়ে জেন-জি আন্দোলনের নেতা বালেন্দ্র শাহের দল। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৬ মার্চ- নেপালে সাধারণ নির্বাচনের ভোট গণনা চলছে। গত বছরের প্রাণঘাতী তরুণদের আন্দোলনের পর প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার পতনের পর এই প্রথম দেশটিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলো। সর্বশেষ ফলাফল হিসেবে দেখা যাচ্ছে, তরুণদের পছন্দের প্রার্থী হিসেবে পরিচিত র‍্যাপার থেকে রাজনীতিক হওয়া বালেন্দ্র শাহ নিজের নির্বাচনী এলাকাতেই ৭৪ বছর বয়সী কেপি শর্মা ওলির চেয়ে এগিয়ে রয়েছেন।

৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ, যিনি বালেন নামেও পরিচিত, নেপালের ঝাপা আসনে ওলির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের আগে তার জনসভাগুলোতে বিপুল সংখ্যক তরুণ ভোটারের উপস্থিতি দেখা যায়। রাজনৈতিক অঙ্গনে নতুন মুখ হলেও তরুণ সমাজের মধ্যে তার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। গত বছরের ডিসেম্বর মাসে তিনি রবি লামিছানে নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বাধীন পার্টিতে যোগ দেন।

গত বছরের সেপ্টেম্বর মাসে দেশজুড়ে দুর্নীতির বিরুদ্ধে যে ব্যাপক তরুণ আন্দোলন শুরু হয়েছিল, সেখানে বালেন্দ্র শাহকে অনানুষ্ঠানিকভাবে নেতৃত্বদানকারী তরুণদের অন্যতম মুখ হিসেবে দেখা হয়। সেই আন্দোলনের জেরে কেপি শর্মা ওলির সরকার পতন ঘটে। পরে নির্বাচন তদারকির জন্য সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠনে ভূমিকা রাখেন বালেন্দ্র শাহ।

নির্বাচনের সর্বশেষ হিসাব অনুযায়ী, বালেন্দ্র শাহের দল রাষ্ট্রীয় স্বাধীন পার্টি ২০টির বেশি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে পুরোনো রাজনৈতিক শক্তি হিসেবে পরিচিত কেপি শর্মা ওলির দল কমিউনিস্ট পার্টি অব নেপাল (ইউনিফায়েড মার্কসবাদী-লেনিনবাদী) এবং গগন থাপার দল নেপালি কংগ্রেস এখন পর্যন্ত তিনটি করে আসনে এগিয়ে আছে।

এদিকে তিনবারের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল, যিনি নেপালি কমিউনিস্ট পার্টির প্রধান, তিনি রুকুম পূর্ব আসনে এগিয়ে আছেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদের নির্বাচনে প্রায় ১ কোটি ৯০ লাখ যোগ্য ভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে ৬৫টি রাজনৈতিক দলের হয়ে তিন হাজার চারশোর বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নেপালের নির্বাচনের ফলাফলের দিকে ঘনিষ্ঠ প্রতিবেশী ভারতও নিবিড়ভাবে নজর রাখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সম্প্রতি বলেছেন, নেপালে শান্তি, উন্নয়ন ও স্থিতিশীলতার পক্ষে ভারত সব সময় সমর্থন দিয়ে এসেছে। তিনি জানান, নতুন সরকার গঠনের পর দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে ভারতের পক্ষ থেকে কাজ করার আগ্রহ রয়েছে।

এছাড়া নেপালের নির্বাচন আয়োজনের জন্য বিভিন্ন ধরনের লজিস্টিক সহায়তাও দিয়েছে ভারত।

সূত্রঃ এনডিটিভি ওয়ার্ল্ড

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au