বিশ্ব

মধ্যপ্রাচ্য সংকটে তেলের দাম উর্ধ্বমুখী

ব্যারেল প্রতি ১০৮ ডলার ছাড়াল

  • 3:11 pm - March 09, 2026
  • পঠিত হয়েছে:২৪৪ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৯ মার্চ- মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারে। সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম হঠাৎ করেই বেড়ে ব্যারেলপ্রতি ১০৮ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ২০২০ সালে কোভিড-১৯ মহামারি শুরুর পর একদিনে তেলের দামের এটাই সবচেয়ে বড় উল্লম্ফন। এর আগের সপ্তাহেই তেলের দাম প্রায় ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছিল।

আন্তর্জাতিক বাজারে তেলের এই দাম বৃদ্ধির পেছনে প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের চলমান সামরিক উত্তেজনাকে দায়ী করা হচ্ছে। বর্তমানে ইরান-এ সামরিক অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর পাল্টা জবাবে ইরানও বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে।

সংঘাতের প্রভাব পড়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালি-তেও। এই প্রণালি দিয়ে তেলবাহী জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে, যা সরাসরি দামের ওপর চাপ সৃষ্টি করছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, যদি মধ্যপ্রাচ্যের এই সংঘাত দীর্ঘস্থায়ী হয়, তাহলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে এবং তেলের দাম আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

এই শাখার আরও খবর

সোনম ওয়াংচুকের স্কুলের ক্লাস বন্ধের নোটিশ

ভারতের লাদাখের প্রখ্যাত প্রকৌশলী, শিক্ষাবিদ ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক পরিচালিত একটি স্কুলের ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে লাদাখ প্রশাসন। প্রয়োজনীয় অনুমোদন…

পোশাকশ্রমিকদের আন্দোলনে সহিংসতা,  শেখ হাসিনাকে দোষ দিচ্ছে বিএনপি  

বাংলাদেশে পোশাকশ্রমিকদের বেতন বাড়ানোর দাবিতে চলমান আন্দোলনে সহিংসতা ছড়িয়ে পড়ার জন্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করেছে সরকার। আন্দোলনের চতুর্থ দিনে মঙ্গলবার দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে…

বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন পর্যবেক্ষণ করছে ভারত

বাংলাদেশে চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ও পোশাকশ্রমিকদের আন্দোলনের ওপর ঘনিষ্ঠ নজর রাখছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা জানিয়েছে…

যুক্তরাজ্যে পরিচর্যাকর্মীদের জন্য সুখবর, ৫ বছর পরই স্থায়ী বসবাসের আবেদন

যুক্তরাজ্যে অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করতে পারলে বিদেশি পরিচর্যাকর্মীরা (কেয়ার ওয়ার্কার) পাঁচ বছর যুক্তরাজ্যে বসবাসের পরই…

‘ঘৃণা ছড়ালে প্রার্থনাকেন্দ্র বন্ধ’, অস্ট্রেলিয়ায় কঠোর পদক্ষেপের ঘোষণা পলিন হ্যানসনের

অস্ট্রেলিয়ায় যেসব প্রার্থনাকেন্দ্রে ঘৃণা ও সহিংসতার প্রচার করা হয়, সেগুলো বন্ধ করার ক্ষমতা চান ওয়ান নেশন পার্টির নেতা পলিন হ্যানসন। একই সঙ্গে সহিংসতায় উসকানি দেওয়া…

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ছাত্রদলের হামলায় আহত তৌফিক মারা গেছেন

গাজীপুরে তৈরি পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে হামলায় গুরুতর আহত তৌফিক শেখ (২১) মারা গেছেন। সোমবার আন্দোলন চলাকালে হামলার দৃশ্য মোবাইল ফোনে ধারণ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au