বাংলাদেশ

হাদিকে হত্যার অভিযোগে কলকাতায় গ্রেফতার হওয়া দুইজন ১৪ দিনের রিমান্ডে

  • 12:23 am - March 10, 2026
  • পঠিত হয়েছে:২৭০ বার
হাদি হত্যা মামলা, কলকাতায় গ্রেফতার দুই আসামি ১৪ দিনের রিমান্ডে , ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১০ মার্চ- বাংলাদেশে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের ঘটনায় পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার হওয়া দুই সন্দেহভাজনকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে ভারতীয় আদালত। গ্রেফতার হওয়া দুইজন হলেন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন।

ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স ভারত–বাংলাদেশ সীমান্তের কাছে বনগাঁ এলাকা থেকে তাদের আটক করে। গ্রেফতারের সময় তাদের কাছে কোনো বৈধ ভারতীয় নথিপত্র পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আদালতে হাজির করার পর বিচারক তাদের ১৪ দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, এই দুইজনকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাজ্য পুলিশের নেই। বিষয়টি কেন্দ্রীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-দূতাবাস জানিয়েছে, গ্রেফতার হওয়া দুই বাংলাদেশি নাগরিকের সঙ্গে দেখা করার জন্য তারা ভারত সরকারের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছে। কনসুলার অ্যাক্সেসের মাধ্যমে বিদেশে আটক কোনো নাগরিকের সঙ্গে তার দেশের কূটনীতিকরা যোগাযোগ করতে পারেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, শরিফ ওসমান হাদি হত্যার পর ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন বাংলাদেশ থেকে পালিয়ে অবৈধভাবে ভারতের মেঘালয় সীমান্ত দিয়ে প্রবেশ করেন। পরে তারা ভারতের বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে অবশেষে পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় আত্মগোপন করেন।

তদন্তকারীদের ধারণা, তারা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে আবার বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। তাদের সঙ্গে আর কেউ অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় একটি প্রচারাভিযানের সময় গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলে ১৮ ডিসেম্বর সেখানকার একটি হাসপাতালে তিনি মারা যান।

এই শাখার আরও খবর

ব্রেকিং: আলবানিজকে ছাড়িয়ে অস্ট্রেলিয়ার পছন্দের প্রধানমন্ত্রী হিসেবে এগিয়ে অ্যাঙ্গাস টেলর!

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের জনপ্রিয়তায় বড় ধরনের ধস নেমেছে। সর্বশেষ নিউসপোল জরিপে দেশটির বিরোধী দল লিবারেল পার্টির নেতা অ্যাঙ্গাস টেইলর প্রধানমন্ত্রী হিসেবে আলবানিজের চেয়ে বেশি…

চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক, ইন্দোনেশিয়ায় আটক

চীন থেকে বাংলাদেশে আসার পথে ৪০৫ টন বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত রাসায়নিক উপাদান বহনকারী একটি বিদেশি জাহাজ আটক করেছে ইন্দোনেশিয়ার নৌবাহিনী। কোমোরোসের পতাকাবাহী ‘এমভি স্টার লাইন’…

ফরেনসিক প্রতিবেদনসহ গুরুত্বপূর্ণ তথ্য ছাড়াই চার্জশিট, আদালতে জমা দেয়নি ডিবি

রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী ও দুই সন্তানকে হত্যার মামলায় তদন্তে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে। সিআইডির ফরেনসিক প্রতিবেদনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য…

শেখ হাসিনার ‘দেশে ফেরা ঠেকাতে’ বেনাপোল সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেনাপোল সীমান্ত দিয়ে দেশে ফিরতে পারেন, এমন গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোলসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার…

হত্যা, জমি দখল, মন্দিরে হামলা: ১০ মাসে সংখ্যালঘুদের ওপর ১ হাজার ৪৪৫ হামলা, হত্যা ২৮৬

বাংলাদেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের (এইচআরসিবিএম) একটি প্রতিবেদন। সংগঠনটির দাবি, ২০২৬…

সরকারি অর্থে মডেল মন্দির নির্মাণে আপত্তি, এমপি আমীর হামজার বক্তব্যের প্রতিবাদ হিন্দু সম্মিলন সংঘের

সারাদেশে মডেল মন্দির নির্মাণে সরকারি অর্থ ব্যয় করা যাবে না বলে কুষ্টিয়ার সংসদ সদস্য আমীর হামজার দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ হিন্দু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au