খেলা

ভালভের্দের দুর্দান্ত হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল মাদ্রিদ

  • 2:23 pm - March 12, 2026
  • পঠিত হয়েছে:১৭৪ বার
ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক দলকে শেষ আটের পথে এগিয়ে নিলেন ফেদে ভালভের্দে (মাঝে)। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১২ মার্চ- উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দের অসাধারণ হ্যাটট্রিকে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩–০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বের্নাবেউ স্টেডিয়ামে বুধবার রাতে দাপুটে এই জয়ে কোয়ার্টার-ফাইনালের পথে বড় পদক্ষেপ রাখল স্প্যানিশ জায়ান্টরা।

এই ম্যাচেই ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক করেন রিয়ালের অধিনায়ক ভালভের্দে। তিনটি গোলই ছিল ভিন্ন ভিন্ন নৈপুণ্যে ভরা, যা ম্যাচের পুরো নিয়ন্ত্রণ এনে দেয় স্বাগতিকদের হাতে।

ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোলটি করেন ভালভের্দে। গোলরক্ষক থিবো কোর্তোয়ার লম্বা পাস ধরে দারুণ দক্ষতায় প্রতিপক্ষের খেলোয়াড়কে কাটিয়ে এগিয়ে যান তিনি। পরে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকেও ফাঁকি দিয়ে কঠিন কোণ থেকে নিখুঁত শটে বল জালে পাঠান উরুগুয়ের এই মিডফিল্ডার।

সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভালভের্দে। ভিনিসিউস জুনিয়রের বাড়ানো বল প্রতিপক্ষ ডিফেন্ডার রুবেন দিয়াসের পায়ে লেগে তার সামনে আসে। দ্রুত ডি-বক্সে ঢুকে জায়গা তৈরি করে কোনাকুনি শটে আবারও দোন্নারুম্মাকে পরাস্ত করেন তিনি।

প্রথমার্ধেই পূর্ণ হয় তার হ্যাটট্রিক। ডি-বক্সে ব্রাহিম দিয়াসের ভাসানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে ঠাণ্ডা মাথায় ভলিতে তৃতীয় গোলটি করেন ভালভের্দে।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে আগের ৩৮ ম্যাচে মাত্র তিনটি গোল করেছিলেন ভালভের্দে। কিন্তু গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাই তিনবার বল জালে জড়িয়ে দলকে বড় সুবিধা এনে দেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগে এর আগে ৭৫ ম্যাচে মাত্র তিনটি গোল করা এই মিডফিল্ডার এবার এক ম্যাচেই সেই সংখ্যা দ্বিগুণ করে ফেললেন।

প্রথমার্ধে আরও বড় ব্যবধানের সুযোগ পেয়েছিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধের ৫৬তম মিনিটে পেনাল্টি পেলেও সেটি কাজে লাগাতে পারেননি ভিনিসিউস জুনিয়র। তার দুর্বল শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন ইতালিয়ান গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।

বল দখলে পিছিয়ে থেকেও পুরো ম্যাচজুড়ে আক্রমণাত্মক ফুটবল খেলেছে রিয়াল। ম্যাচে ৪০ শতাংশ বল দখলে রেখে তারা ১২টি শট নেয়, যার সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে ম্যানচেস্টার সিটির আটটি শটের চারটি লক্ষ্যে থাকলেও গোলের দেখা পায়নি তারা।

ম্যাচের শেষ দিকে পাল্টা আক্রমণে গোলের সুযোগ পেয়েছিলেন আর্লিং হলান্ড। তবে তার শটের আগে দারুণ স্লাইড ট্যাকলে বিপদ সামাল দেন জার্মান ডিফেন্ডার আন্তোনিও রুডিগার।

চোটের কারণে কিলিয়ান এমবাপে ও জুড বেলিংহ্যামসহ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। ম্যাচের মাঝপথে আবার ডিফেন্ডার ফেরলাঁ মেন্দিও চোট পেয়ে মাঠ ছাড়েন।

তবে বড় এই জয়ের পরও লড়াই পুরোপুরি শেষ হয়নি। দুই লেগের এই টাইয়ের ফিরতি ম্যাচ অনুষ্ঠিত হবে ম্যানচেস্টার সিটির মাঠে আগামী মঙ্গলবার। তাই শেষ আটে ওঠার লড়াইয়ে উত্তেজনা এখনও বজায় থাকছে।

এই শাখার আরও খবর

রাষ্ট্রপতির শপথ আজ সন্ধ্যায়, প্রস্তুত বঙ্গভবনের দরবার হল

মেলবোর্ন, ২১ আগষ্ট: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে…

গ্রামীণ ভারতে কাজে লাগবে স্টারলিঙ্ক, দাবি ইলন মাস্কের

মেলবোর্ন, ২১ আগষ্ট: ভারতের প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত গ্রামীণ এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছে দিতে নিজের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে দাবি করেছেন…

যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ বিধ্বস্ত, সব আরোহী নিহত

মেলবোর্ন, ২১ আগষ্ট: যুক্তরাষ্ট্রের পশ্চিম আলাস্কার একটি প্রত্যন্ত রাডার সাইটের কাছে আট আরোহী নিয়ে একটি চার্টার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে সবাই নিহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার ঘটে…

জমি নিয়ে বিরোধ, দুই সপ্তাহ ধরে অবরুদ্ধ হিন্দু পরিবার

মেলবোর্ন, ২১ আগষ্ট: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি নিয়ে বিরোধের জেরে একটি পরিবারের বাড়ির যাতায়াতের পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে মন্টু কর্মকারের পরিবারের…

কলকাতার হোটেলে আগুনে নিহত সাজুর মরদেহের অপেক্ষায় স্বজনেরা

মেলবোর্ন, ২১ আগষ্ট:  কলকাতার নিউমার্কেট এলাকার ‘শিখা ইন’ আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাত বাংলাদেশির একজন সাতক্ষীরার কালিগঞ্জের আলিমুজ্জামান সাজু। স্বাস্থ্য পরীক্ষা করাতে কয়েক দিন আগে…

হাসপাতালে পরীক্ষা শেষে আবারও কারাগারে ইমরান খান

মেলবোর্ন, ২১ আগষ্ট: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবারও কারাগারে নেওয়া হয়েছে। শুক্রবার (২১ আগস্ট) ভোরে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au