অস্ট্রেলিয়া

কর্মকর্তাদের ইসরায়েল ও আমিরাত ছাড়ার নির্দেশ দিল অস্ট্রেলিয়া

  • 3:19 pm - March 13, 2026
  • পঠিত হয়েছে:১১৭ বার
অস্ট্রেলিয়ার পতাকা। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ মার্চ- মধ্যপ্রাচ্যে দ্রুত অবনতিশীল নিরাপত্তা পরিস্থিতির কারণে ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত থেকে ‘অপরিহার্য নয়’ এমন সব সরকারি কর্মকর্তাকে অবিলম্বে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি ওই অঞ্চলে অবস্থানরত নাগরিকদেরও দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে ক্যানবেরা।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং এ নির্দেশনা জারি করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে এখন কেবল জরুরি দায়িত্বে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তারাই অবস্থান করবেন।

পেনি ওয়াং বলেন, এসব কর্মকর্তা সেখানে থাকা অস্ট্রেলীয় নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ চালিয়ে যাবেন। তবে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অন্য কর্মকর্তাদের দ্রুত দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অস্ট্রেলীয় সরকার একই সঙ্গে তাদের নাগরিকদের ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতে ভ্রমণ না করার আগের সতর্কবার্তাও পুনর্ব্যক্ত করেছে। পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়াং নাগরিকদের উদ্দেশে বলেন, যদি পরিস্থিতি নিরাপদ থাকে এবং সম্ভব হয়, তবে দ্রুত মধ্যপ্রাচ্য ত্যাগ করার সিদ্ধান্ত নিতে হবে।

তিনি সতর্ক করে বলেন, দেরি হয়ে যাওয়ার আগে সিদ্ধান্ত নেওয়া জরুরি। কারণ পরিস্থিতি আরও খারাপ হলে অঞ্চলটি ছাড়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।

ক্যানবেরার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় এক লাখ ১৫ হাজার অস্ট্রেলীয় নাগরিক অবস্থান করছেন। সাম্প্রতিক উত্তেজনার মধ্যে তাদের মধ্যে প্রায় দুই হাজার ছয়শ জন ইতোমধ্যে নিজ দেশে ফিরে গেছেন।

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধির প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের নাগরিকদের জন্য সতর্কতা জারি করছে। বিশ্লেষকদের মতে, আঞ্চলিক উত্তেজনা আরও বাড়লে বিদেশি নাগরিকদের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।

সূত্র : আল-জাজিরা।

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au