বিশ্ব

ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি, বাহরাইনের মানামায় বড় বিস্ফোরণ

  • 4:03 pm - March 15, 2026
  • পঠিত হয়েছে:১৮৯ বার
ছবি- সংগৃহীত

মেলবোর্ন, ১৫ মার্চ-  মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তারা জানায়, আকাশপথে আসা হুমকি প্রতিহত করতে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ইরানের ভেতর থেকে ছোড়া এসব ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রস্তুত রয়েছে। একই সঙ্গে সম্ভাব্য হামলার আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলের বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে।

এদিকে উপসাগরীয় দেশ বাহরাইন-এর রাজধানী মানামায় ভোরের দিকে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে । বিস্ফোরণের ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে দেশটিতে।

বাহরাইন কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত তাদের প্রতিরক্ষা ব্যবস্থা ১২৫টি ক্ষেপণাস্ত্র এবং ২০৩টি ড্রোন প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবুও এই হামলাগুলোর ফলে বাহরাইনে দুজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

এ ছাড়া পার্শ্ববর্তী উপসাগরীয় দেশগুলোতেও হামলার প্রভাব পড়েছে। বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আরও অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বিশ্লেষকদের মতে, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব এখন পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ছে। একদিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, অন্যদিকে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা—এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলছে।

সূত্র: দ্য গার্ডিয়ান

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au