বিশ্ব

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন-২০২৬

সকালে ঈদের জামাতে, সন্ধ্যায় মন্দিরে- ‘প্রিয়’ মুসলিমদের কী বার্তা দিলেন মমতা

  • 12:00 pm - March 23, 2026
  • পঠিত হয়েছে:২৫১ বার

মেলবোর্ন, ২৩ মার্চ- ঈদের দিন সকালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতার ঐতিহাসিক রেড রোডে হাজির হয়ে ঈদের জামাতে যোগ দিতে আসা হাজারো মুসলমানকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, তখন কাছাকাছি সময়ে তার প্রবল প্রতিদ্বন্দ্বী ও রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারীকে দেখা গেল বিখ্যাত কালীঘাট মন্দিরে পূজা দিয়ে ভোটের প্রচার করতে।

তড়িঘড়ি মন্দিরে ছোটেন মমতা
পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন ব্যক্তি মাত্রই জানেন, এটা স্বাভাবিক কোনো চিত্র নয়। এর মধ্যে সুপ্ত অথচ জীবন্ত এক বার্তা আছে! তাই দিনভর ঈদ আর পূজা- পাশাপাশি ছবি দুটি রেখে রাজ্যের সোশ্যাল মিডিয়া যখন উত্তপ্ত হয়ে উঠেছে, তখনই ঘুম ভাঙে তৃণমূলের। বিজেপির এভাবে এগিয়ে যাওয়া দেখে তড়িঘড়ি মমতা ছোটেন- তার বাড়ির পাশের একটি মন্দিরে। ভোটের মাঠে তার ‘প্রিয়’ মুসলমানদের এড়িয়ে সংখ্যাগুরু হিন্দুদেরকে বার্তা দেন, আমি আপনাদের সাথেও আছি!

ঈদের জামাতে কী বলেন মমতা
প্রতি বছরই দুই ঈদে নিয়ম করে কলকাতার রেড রোডের এই ঈদের জামাতে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাজার হাজার মুসলমানের উপস্থিতিতে তাদেরকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি সম্প্রীতির বন্ধন দৃঢ় করার আহ্বানও জানান তিনি।

তবে এবার বিধানসভা নির্বাচন থাকায় তা আর শুধু সম্প্রীতির বার্তার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে মমতা বলেন, ‘প্রধানমন্ত্রী মোদিজি হলেন ভারতের সবচেয়ে বড় অনুপ্রবেশকারী।’

তিনি হুমকির সুরে আরও বলেন, বাংলাকে যে টার্গেট করবে, সে জাহান্নামে যাবে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার প্রতি আবেদন জানিয়ে বলেন, ‘আমি ভারতীয়দের নিয়েই গর্বিত।’

‘মা কালীর আশীর্বাদ বিজেপি এবং আমার ওপর থাকুক
বহু বছর ধরে বিরোধীদলের অভিযোগ, ‘মমতা মুসলিমদের তোষণ করেন’। তিনিও তা স্বীকার করে বহুবার বলেছেন, ‘দুধেল গাইয়ের লাথি খাওয়াও ভালো’। রাজ্যে যখন এমন বিভাজন, তখন স্বাভাবিকভাবেই এদিন সকাল সকাল কালীঘাট মন্দিরে পূজা দিতে চলে যান শুভেন্দু অধিকারী।

পূজা শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা অন্যায়, অনাচার চাই না। সকলের ভালো হোক, হিন্দুদের উপর আক্রমণ বন্ধ হোক, আরজি কর আর না। দেবদেবীর মূর্তি ভাংচুর আর না। সন্ন্যাসীদের উপর আক্রমণ আর না। বাংলার ভালো হোক’।

‘মা কালীর আশীর্বাদ বিজেপি ও আমার ওপর থাকুক’ মন্তব্য করে তিনি আরও বলেন, ‘মা আমাকে শক্তি দিন, যাতে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বাংলার উন্নতির জন্য কাজ করতে পারি।”

এবার বাংলায় পরিবর্তনের হাওয়া বইছে দাবি করে শুভেন্দু আরও বলেন, ‘সনাতন ধর্ম জিতবে। বিভিন্ন জায়গায় অত্যাচার হয়েছে। বাংলায় অনুপ্রবেশকারীদের ঢোকানো হচ্ছে। লাভ জিহাদ, ল্যান্ড জিহাদ, ভোট জিহাদের মতো ঘটনা ঘটছে।’

রাতে ‘মা বগলামুখী’ মন্দিরে মমতা
সকালে ঈদের জামাতে আসা মুসলিমদের শুভেচ্ছা জানিয়ে হঠাৎ করেই রাতে কালীঘাটের মা বগলামুখী মন্দিরে ছোটেন মমতা। এ নিয়েও তৈরি হয় নানা রকম ভাষ্য। কেউ বলছেন, তিনি পুরোপুরি মুসলমানদের পক্ষে, সেই বার্তা ভোটাদের মাঝে গেলে নির্বাচনে জেতা কঠিন হয়ে যায়। তাই কৌশলে হিন্দুদের পক্ষে টানার জন্য তাড়িঘড়ি মন্দিরে হাজির হয়েছেন তৃণমূল সুপ্রিমো।

তবে এই মন্দিরটি  এ বছরের ১৪ জানুয়ারি তিনিই উদ্বোধন করেছিলেন। ভোটেরমুখে সেখানেই পূজা দেন মমতা। কাঁসর-ঘণ্টা বাজিয়ে মায়ের আরাধনা করেন। পাশাপাশি মা-মাটি-মানুষের মঙ্গল কামনায় প্রার্থনাও করেন।

রাজনৈতিক তাৎপর্যপূর্ণ
মমতা বন্দ্যোপাধ্যায়ের বগলামুখী মন্দিরে পূজার ছবি রাতে যখন প্রকাশ্যে আসে, তারপর থেকে এ নিয়ে নানা আলোচনা তৈরি হয়। এই ঘটনাকে রাজনৈতিক মহল ‘যথেষ্ট তাৎপর্যপূর্ণ’ বলে মন্তব্য করেছেন ।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সকালে শুভেন্দুর কালীঘাট মন্দিরে পূজা এবং সন্ধ্যায় মমতার বগলামুখী মন্দিরে উপস্থিতি সূক্ষ্ম রাজনৈতিক বার্তা বহন করছে। তৃণমূলের পক্ষ থেকে এ নিয়ে আনুষ্ঠানিক ভাবে কিছু না বলা হলেও, হিন্দু ভোটারদের পক্ষে টানতেই মমতার এমন ‘কৌশল’ বলে বেশিরভাগ বিশ্লেষক দাবি করছেন।

তবে আরেকটি পক্ষ দাবি করছেন, মন্দিরে পূজা দেওয়া মমতার দিক থেকে মুসলিমদেরকে একটা বার্তা দেওয়া হলো- আমি শুধু তোমাদের ভোটের ওপর নির্ভর করছি না; হিন্দুদের ভোটও আমার চাই। আমি ঈদ-পূজা দুটোতেই আছি। কিন্তু এই ধর্মীয় আচার যে কেবল আনুষ্ঠানিকতা নয়, তা বুঝতে কারো বাকি নেই।

লড়াকু শুভেন্দু, অস্থির মমতা
২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে ১ হাজার ৯৫৬ ভোটে হারিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেই ফলাফল ছিল রাজ্যের রাজনীতিতে বিরাট এক বড় মোড়। তারপর থেকেই মূলত মানুষের কাছে শুভেন্দুকে লড়াকু নেতা হিসেবে পরিচিত করেছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী হলেও ওই পরাজয় ‍ভুলতে পারেনি মমতা। উল্টো শুভেন্দু তার ঘরে এসে চ্যালেঞ্জ জানিয়েছে এবার।

ভোট বিশ্লেষণ থকে জানা যাচ্ছে, নিজের তালুক হিসেবে পরিচিত ভবানীপুরে জেতা মমতার জন্য কঠিন থেকে কঠিনতর হচ্ছে। এ কারণেই তার অস্থিরতা যে বেড়ে গেছে, মাঝেমাঝে সেটা প্রকাশও করে ফেলছেন তিনি। বগলামুখী মন্দিরে পূজা দিতে যাওয়া সেই অস্থিরতারই বহিঃপ্রকাশ।

এই শাখার আরও খবর

অটো পাইলট মোডে মহাসড়কের মাঝখানে থেমে যায় টেসলা, পেছন থেকে ট্রাকের ধাক্কায় চালক নিহত

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় গভীর রাতে ব্যস্ত মহাসড়কের মাঝখানে একটি টেসলা গাড়ি হঠাৎ সম্পূর্ণ থেমে যাওয়ার পর পেছন থেকে আসা বিশালাকৃতির ফোর্ড এফ-৩৫০ পিকআপ ট্রাকের ধাক্কায় গাড়িটির…

বন্ডাই সন্ত্রাসী হামলার আগে ইহুদিবিদ্বেষের হুমকি অবমূল্যায়িত হয়েছিল: মাইক বার্জেস

সিডনি: বন্ডাই সন্ত্রাসী হামলার আগে অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান ইহুদিবিদ্বেষের ভয়াবহতা নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা যথাযথভাবে উপলব্ধি করতে পারেননি বলে মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ান সিকিউরিটি ইন্টেলিজেন্স অর্গানাইজেশনের (এএসআইও) মহাপরিচালক মাইক…

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au