মহান স্বাধীনতা দিবস আজ, বীর সন্তানদের শ্রদ্ধায় স্মরণ করবে জাতি
মেলবোর্ন, ২৬ মার্চ- আজ ২৬ মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ ঘটে নতুন…
মেলবোর্ন, ২৬ মার্চ- ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ জানিয়েছেন, চলমান সংঘাত শুরুর পর থেকে ইরানের ওপর এ পর্যন্ত ১৫ হাজারের বেশি বোমা নিক্ষেপ করেছে দেশটির বিমান বাহিনী। তিনি বলেন, গত জুনে ১২ দিনের যুদ্ধে ব্যবহৃত গোলাবারুদের তুলনায় এবার চারগুণ বেশি বোমা ব্যবহার করা হয়েছে।
বুধবার ইসরায়েলের সামরিক বাহিনী নতুন করে ইরানের বিভিন্ন স্থাপনায় হামলার অনুমোদন দিয়েছে বলেও জানান কাৎজ। সামরিক প্রধানদের সঙ্গে বৈঠক শেষে নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করা হয়েছে, যা ইঙ্গিত দিচ্ছে সংঘাত আরও তীব্র হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এখনও ইরানের সঙ্গে সমঝোতা বা শান্তি আলোচনার পথ খুঁজছে। এই প্রক্রিয়ায় পাকিস্তান, তুরস্ক ও মিসর মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখতে সম্মত হয়েছে বলে জানা গেছে।
যদিও ইরান বরাবরই সরাসরি কোনো আলোচনার বিষয়টি অস্বীকার করে আসছে, তবুও পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত ১৫ দফা শান্তি পরিকল্পনা তেহরানে পৌঁছেছে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, একদিকে সামরিক অভিযান জোরদার করা এবং অন্যদিকে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাওয়ার এই দ্বিমুখী পরিস্থিতি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও জটিল করে তুলছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au