বাংলাদেশ

ভাঙচুরের দেড় বছর পরও বন্ধ স্বাধীনতা জাদুঘর

  • 4:38 pm - March 26, 2026
  • পঠিত হয়েছে:২৯৪ বার
অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে স্বাধীনতা জাদুঘর, ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ মার্চ- বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান স্বাধীনতা জাদুঘর ভাঙচুর ও লুটপাটের দেড় বছর পরও বন্ধ রয়েছে। ২০১৫ সালের ২৫ মার্চ ৪৪তম স্বাধীনতা দিবসে জনসাধারণের জন্য উন্মুক্ত করা এই জাদুঘর ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের পর একদল বিক্ষুব্ধ জনতার হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। জাদুঘরের বাইরের টেরাকোটা ভেঙে ফেলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখাবয়ব ভেঙে পড়ে এবং প্রবেশমুখে থাকা র‍্যাম্প ইটের ব্যারিকেড দিয়ে বন্ধ করা হয়।

বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত জাদুঘরের প্রধান ফটকে ঝুলছে তালা, নেই কোনো কর্মকর্তা-কর্মচারী এবং চারপাশে নীরবতা। জাতীয় জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, নতুন কনটেন্ট সাজানো নিয়ে কাজ চলছে এবং আশা করা হচ্ছে মে-জুন মাসের মধ্যে জাদুঘর পুনরায় উন্মুক্ত হবে। তিনি আরও বলেন, ভাঙচুর যেসব হয়েছে, সেগুলো নতুনভাবে প্রোডাকশন করা হচ্ছে, আগের অবস্থায় ফিরানো সম্ভব নয়, তবে সংগ্রহশালায় রাখা হয়েছে।

মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক বলেন, এটি সুপরিকল্পিত আক্রমণ ছিল এবং একটি জাতির প্রতীককে ধ্বংস করার চেষ্টা করা হয়েছিল। তিনি সরকারের কাছে স্পষ্ট নীতিগত অবস্থান বা পলিসি স্টেটমেন্ট প্রত্যাশা করেছেন এবং ক্ষতিগ্রস্ত জাদুঘরের পুনর্নির্মাণ ও সংস্কারের গুরুত্বের ওপর জোর দিয়েছেন।

দর্শকরা এ অবস্থাকে অবহেলার প্রতীক বলে অভিহিত করছেন। একজন নাম প্রকাশে অনিচ্ছুক যুবক বলেন, “স্বাধীনতা জাদুঘর ও আশপাশের এলাকা ইতিহাস শেখার জন্য দারুণ জায়গা। ভাঙা অংশগুলো এখনও সরানো হয়নি, যা অনেকটা অবহেলার পরিচয়।”

এদিকে আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন, তবে জাদুঘরে দর্শনার্থীর আনাগোনা নেই। আইনানুগ ব্যবস্থা এখনও নেওয়া হয়নি, বড় ধরনের অ্যাসেসমেন্ট ছাড়া আরও কোনো কার্যক্রম হাতে নেওয়া হয়নি বলে জানিয়েছেন জাদুঘরের মহাপরিচালক।

এই শাখার আরও খবর

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কার্সন

২০২৬ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন কানাডার খ্যাতিমান লেখক ও কবি অ্যান কার্সন। ধ্রুপদি সাহিত্যিক ঐতিহ্যের সঙ্গে কৌতুকপূর্ণ সংলাপের মাধ্যমে সমকালীন সাহিত্যে নতুন রূপ ও…

পোল্যান্ডের স্কুলে ছুরিকাঘাতে নিহত ১, আহত ২

পোল্যান্ডের একটি স্কুলে ১৫ বছর বয়সী এক সাবেক শিক্ষার্থীর ছুরিকাঘাতের ঘটনায় একজন নিহত ও দুজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে…

তুচ্ছ ঘটনায় ঢাবি অধ্যাপককে সব ক্লাস থেকে অব্যাহতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনিম সিরাজ মাহবুবকে সব ধরনের ক্লাস থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। নেকাব পরা…

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক বাংলাদেশ সেনাপ্রধানের

অস্ট্রেলিয়ার পার্থে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সোমবার অনুষ্ঠিত এসব বৈঠক ‘ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল…

হরমুজে নৌ চলাচলের নিরাপদ করিডর গঠনে ওমানের সঙ্গে ইরানের সমঝোতা

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজের প্রবেশ ও বের হওয়ার জন্য নিরাপদ নৌ চলাচলের করিডর গঠনে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছেছে ইরান। তেহরান বলছে, প্রণালিতে বাণিজ্যিক জাহাজ…

তিন ঘণ্টা ব্যবধানে জাপানের পূর্বাঞ্চলে জোড়া ভূমিকম্প

জাপানের পূর্বাঞ্চলে বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে দুটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে চিবা ও ইবারাকি প্রিফেকচারের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে। তবে কোনো…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au