বাংলাদেশ

ই-কমার্সে এক ভুলে আজীবনের সঞ্চয়ও হারাতে পারেন ব্যবহারকারীরা

  • 4:05 am - March 27, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৭ মার্চ- বর্তমান সময়ের ব্যস্ত জীবন ও প্রযুক্তির সহজলভ্যতায় মানুষের জীবন অনলাইন নির্ভর হয়ে উঠেছে। এক ক্লিকেই জামাকাপড়, কাঁচাবাজারসহ সব পণ্য ঘরে পৌঁছে যাচ্ছে। তবে এই সুবিধার সঙ্গে বেড়েছে সাইবার ঝুঁকি। অনলাইন জগতে সাইবার অপরাধীরা কেবল পাসওয়ার্ড নয়, বরং ব্যবহারকারীর ডিজিটাল পরিচয় এবং সঞ্চয় হাতিয়ে নিতে সক্রিয়।

সাইবার নিরাপত্তা বিশ্লেষক জেনিফার আলম বলেন, অনলাইনে কেনাকাটায় ‘এফওএমও’ বা সুযোগ হারানোর ভয়ের প্রলোভন মানুষকে ফাঁদে ফেলে। ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সোশ্যাল কমার্সে পণ্য দেখার আগে অগ্রিম পেমেন্ট দেওয়া থেকে বিরত থাকা উচিত। ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা, ফোন নম্বর, ইমেইল কখনো অপরিচিত ওয়েবসাইটে দেওয়া উচিত নয়।

হ্যাকাররা ফিশিং ও ফেক অ্যাপের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য হাতিয়ে নেয়। প্লে-স্টোরে ভুয়া অ্যাপ ইনস্টল করলে ম্যালওয়্যার প্রবেশের সম্ভাবনা থাকে। এছাড়া কার্ড সেভ করলে, যদি প্রতিষ্ঠানের সার্ভার হ্যাক হয়, তাহলে ব্যবহারকারীর ব্যাংক তথ্য সরাসরি হ্যাকারদের হাতে চলে যেতে পারে।

ডেলিভারি স্ক্যাম ও ওটিপি হাইজ্যাকিং নতুন ধরনের প্রতারণা। পার্সেল কনফার্ম করার নাম করে ওটিপি ফোনে দিলে হ্যাকাররা ব্যাংক বা বিকাশ অ্যাকাউন্ট দখল করতে পারে। শপিং অ্যাপের অপ্রয়োজনীয় পারমিশনও তথ্য চুরির ঝুঁকি বাড়ায়।

প্রযুক্তিগত ঝুঁকি এড়াতে ব্রাউজারের ইনকগনিটো মোড বা সিকিউর ব্রাউজার ব্যবহার করা এবং ভার্চুয়াল ক্রেডিট কার্ড বা ওয়ান-টাইম লিমিট কার্ডে পেমেন্ট করা নিরাপদ। আলাদা ইমেইল ব্যবহার করা, ইউআরএল চেক, ২-ফ্যাক্টর অথেন্টিকেশন চালু রাখা, ক্যাশ অন ডেলিভারি বেছে নেওয়া, পণ্যের রিভিউ যাচাই করা ও পাবলিক ওয়াইফাই ব্যবহার না করা ‘গোল্ডেন রুলস’।

সাইবার নিরাপত্তা গবেষক রাইয়ান আ. মালিক বলেন, প্রযুক্তি জীবন সহজ করেছে, তবে নিরাপদ রাখা ব্যবহারকারীর দায়িত্ব। কোনো অনলাইন অপরাধের শিকার হলে নিকটস্থ থানায় বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা জরুরি।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au