বিশ্ব

ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে তৃতীয় দফায় মিসাইল হামলা

  • 2:10 pm - March 28, 2026
  • পঠিত হয়েছে:১৮০ বার
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে তৃতীয় দফায় মিসাইল হামলা, ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ মার্চ- ইরানের দক্ষিণাঞ্চলে অবস্থিত বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্র-এ তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির পারমাণবিক শক্তি সংস্থা। চলমান যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এই হামলাকে বড় ধরনের উদ্বেগজনক হিসেবে দেখছে তেহরান।

শুক্রবার রাতে সংঘটিত এ হামলায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা। সংস্থাটি জানায়, স্থাপনাটির আর্থিক বা প্রযুক্তিগত কোনো ক্ষয়ক্ষতিও হয়নি এবং পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

তবে এই হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তেহরান। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো আন্তর্জাতিক আইন ও বিভিন্ন চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এ ধরনের স্থাপনা সামরিক হামলা থেকে সুরক্ষিত থাকার কথা।

ইরান আরও সতর্ক করে বলেছে, এ ধরনের হামলা শুধু একটি দেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে, পারমাণবিক স্থাপনার আশপাশে যেকোনো সামরিক হামলা বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা বাড়িয়ে দেয়।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বুশেহর কেন্দ্রকে লক্ষ্য করে এই তৃতীয় দফার হামলা আঞ্চলিক পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। বিষয়টি আন্তর্জাতিক মহলেও নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au