বিশ্ব

গণহত্যা ও গুমের দুই অভিযোগ

ট্রাইব্যুনালে মাসুদ উদ্দিন ও মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন

  • 8:12 pm - March 29, 2026
  • পঠিত হয়েছে:১৯১ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৯ মার্চ- অপরাধের পৃথক দুটি মামলায় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ এ আবেদন করে প্রসিকিউশন। বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই গণহত্যার অভিযোগে মাসুদ উদ্দিন চৌধুরী এবং গুমের অভিযোগে শেখ মামুন খালেদের বিরুদ্ধে পৃথকভাবে ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।

এর আগে, এক-এগারোর সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন পল্টন থানায় দায়ের করা মানবপাচার-সংক্রান্ত একটি মামলায় আদালতের মাধ্যমে তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়।

এদিকে শেখ মামুন খালেদের বিরুদ্ধেও গুমের অভিযোগে তদন্ত এগিয়ে নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রসিকিউশন বলছে, অভিযোগের ভিত্তিতে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়েই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই শাখার আরও খবর

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে…

যুবদল নেতাকে হত্যায় কারাগারে, জামিনে বেরিয়ে আরেক নেতাকে খুন

মেলবোর্ন, ১৬ জুন- চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পাওয়া এক ব্যক্তির বিরুদ্ধে আবারও আরেক…

দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদের সঙ্গে যা ঘটেছিল

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজধানী দিল্লিতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে অংশ নিতে গিয়ে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার…

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ১৬ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা…

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au